বিজ্ঞান-প্রযুক্তি

হুয়াওয়ে হনর ম্যাজিক ২ তে নচ বদলে স্লাইডিং ক্যামেরা

হুয়াওয়ে হনর ম্যাজিক ২
হুয়াওয়ে হনর ম্যাজিক ২

স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার জন্য অনাকাঙ্খিত নচের আবিষ্কার ব্যবহারকারীরা ভালভাবে নেন নাই, দেরীতে হলেও ফোন নির্মাতা বুঝতে পেরেছেন। এর আগে ভিভো ও অপ্পো নচকে খুব ভালভাবে সামলে নিয়ে অল-স্ক্রিন ডিজাইন বের করেন - এর ধারাবাহিকতায় এসেছে মটোরাইজড পপ-আপ মডিউল; ফোনের ক্যামেরা ঢাকা পড়ে গেল স্লাইডিং কেসের মধ্যে।

হুয়াওয়ে গ্রুপের অনলাইন ব্র্যান্ড হনর নতুন এক স্মার্টফোন মডেল হনর ম্যাজিক ২ এ দেখা যাবে স্লাইডিং ক্যামেরা। আগামী ৩১ অক্টোবর চিনে উন্মোচন হবে হনর ম্যাজিক ২। হনর ম্যাজিক ২ ফোনের ভিতরে থাকবে হনর এর ফ্ল্যাগশিপ কিরণ ৯৮০ চিপসেট। এর সাথেই থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে আর ম্যানুয়াল স্লাইডার ক্যামেরা ডিজাইন।

উন্মোচনের ঠিক আগে হনর ম্যাজিক ২ এর নতুন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে হনর ম্যাজিক ২ ফোনের ছবি দেখা গিয়েছে। সেখানে চিনের জনপ্রিয় অভিনেত্রী জানিলা ঝাও হনর ম্যাজিক ২ ফোনের ছবি পোস্ট করেছেন। হনর ম্যাজিক ২ তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা।

হনর ম্যাজিক ২ এর প্রধান আকর্ষণ ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড ফুল ফিউ ডিসপ্লে, যার রেজুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেলস। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ।

হনর ম্যাজিক ২ ফোনের ভিতরে থাকবে কিরণ ৯৮০ প্রসেসার। সম্প্রতি এই প্রসেসার সহ মেট ২০ সিরিজের তিনটি ফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। এটি প্রথম মোবাইল কম্পিউটিং এ ৭এনএম চিপসেট। এর সাথেই নতুন এই প্রসেসারে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ