বিজ্ঞান-প্রযুক্তি

শাওমির ফোনে ব্যবহার হবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট

ভারতে শাওমির স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট আনার ঘোষণা
ভারতে শাওমির স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট আনার ঘোষণা

গতকাল মঙ্গলবার শাওমির এক লঞ্চ ইভেন্ট থেকে ভারতে উন্মোচন করা হয়েছে কোয়ালকম এর লেটেস্ট মোবাইল চিপসেট স্ন্যাপড্রাগন ৬৭৫। এই ইভেন্টের মঞ্চ থেকে ভারতে শাওমি প্রধান মনু জৈন জানালেন, শিঘ্রই এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনবে শাওমি। এই স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটটি তাদের আগের স্ন্যাপড্রাগন ৬৭০ চিপসেটের আপগ্রেড ভার্সন।

এই মঞ্চ থেকে ভারতে শাওমির সাফল্যের কথা তুলে ধরেন মনু জৈন। ২০১৪ সালের জুন মাসে প্রথম ভারতে এসেছিল চিনের কোম্পানি শাওমি। প্রথম বছরে ১ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল শাওমি। ২০১৭ সালে ভারতে ৯২ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল চিনের কোম্পানিটি। এই মুহুর্তে ভারতে এক নম্বর স্মার্টফোনের তকমা ধরে রেখেছে বেজিং এর কোম্পানি শাওমি।

এই মঞ্চে মনু বলেন কোম্পানির “রেডমি” সিরিজের স্মার্টফোন গুগল এ বেশ জনপ্রিয়। তিনি বলেন গুগল সার্চে জনপ্রিয় সেলিব্রিটি টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জলি, রাবার্ট ডাউনিং জুনিয়ার এমনকি কি কার্দেশিয়ানের থেকে বেশি জনপ্রিয়ন কোম্পানির ‘রেডমি’ সিরিজের ফোনগুলি।

স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটে রয়েছে ১১এনএম এলিপিপি প্রসেস টেকনোলজি। গেম লঞ্চের সময় স্ন্যাপড্রাগন ৬৭০ এর থেকে ৩০ শতাংশ তাড়াতাড়ি খুলবে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। এছাড়াও নতুন চিপসেটে ৩৫ শতাংশ জলদি ওয়েব ব্রাউজিং করা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ