বিজ্ঞান-প্রযুক্তি

জয়-কোনসহ Xiaomi নতুন গেমিং স্মার্টফোন উন্মোচন করেছে

শাওমির ব্ল্যাক শার্ক হেলো
শাওমির ব্ল্যাক শার্ক হেলো

লিকুইড কুলিং সিস্টেমসহ নতুন একটি গেমিং স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি, যার সাথে রয়েছে গেমিং এর সহায়ক এক্সেসরিজ জয়-কোন। নতুন এই গেমিং ফোনের নাম ব্ল্যাক শার্ক হেলো। মঙ্গলবার চিনে উন্মোচন হয়েছে এই গেমিং ফোন। গেমিং এর সময় ব্যবহারকারীকে সাবলীয় গেমিং অভিজ্ঞতা দিবে এই জয়-কোন।

গেম খেলার সময় ব্ল্যাক শার্ক হেলো ফোনের প্রসেসারকে ঠান্ডা রাখতে এই ফোনে দুটি পাইপের মাধ্যমে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে।

ব্ল্যাক শার্ক হেলো ফোনের বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য হল, এর সুবিশাল মেমেরারি ও ডিসপ্লে। এই ফোনে রয়েছে ৬.০১ ইঞ্চি ডিসপ্লে। ব্যবহাকারীদেরকে গেমিং এর সময় সাবলীল ও ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেওয়ার জন্য ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১০ জিবি র‍্যাম রাখা হয়েছে।

আর, ব্ল্যাক শার্ক হেলো ফোনের সাথেই একটি গেম কন্ট্রোলার উন্মোচন করেছে শাওমি। এতে নির্দিষ্ট ‘শার্ক বাটন’ থাকছে, যা চেপে সরাসরি গেমিং মোডে যাওয়া যাবে। পেছনে ভূমির সাথে সমান্তরাল ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও ভালো কানেক্টিভিটর জন্য এই ফোনে থাকছে অতিরিক্ত অ্যান্টেনা।

শাওমির ব্ল্যাক শার্ক হেলো

শাওমির ব্ল্যাক শার্ক হেলো

ছবি তোলার জন্য ব্ল্যাক শার্ক হেলো তে পিছনে দেয়া হয়েছে, ১২ মেগাপিক্সেল ো ২০মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। আর, সামনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারীর এই ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম।

শাওমির ব্ল্যাক শার্ক হেলো

শাওমির ব্ল্যাক শার্ক হেলো

প্রাথমিকভাবে চিনের জন্য এই ফোনটি বাজারে ছাড়া হয়েছে। তবে, বিশ্বব্যাপী ব্ল্যাক শার্ক হেলো কবে নাগাদ উন্মুক্ত করে দেয়া হবে, সে ব্যাপারে শাওমি'র পক্ষ থেকে কিছু জানান হয়নি। নতুন অবমুক্ত এই গেমিং ফোনটির আগেরগুলো থেকে বড় ডিসপ্লে ও তিনটি আলাদা র‍্যাম-কম্বিনেশনে পাওয়া যাব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ