শাওমি'র এমআই এ২ স্মার্টফোনের নতুন একটি ভার্সন শুধুমাত্র ভারতের বাজারের জন্য বাজারে ছাড়া হয়েছে। এতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে। উল্লেখ্য, জুলাই মাসে সারা বিশ্বে এম.আই. এ২ ফোন লঞ্চ করেছিল শাওমি।
শাওমি Mi A2 এর দাম
ভারতে ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজে Mi A2 ফোনের দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম ১৬,৯৯৯ টাকা। যদিও এই ভেরিয়েন্ট এখন ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
চারটি আলাদা রঙে পাওয়া যাবে Mi A2।
শওমি'র Mi A2 স্পেসিফিকেশান
এম.আই. এ২ তে থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওরিো ৮.১ স্টক অ্যানড্রয়েড। এম.আই. এ২ তে থাকবে একটি ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৬ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।
এম.আই. তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার ১২ মেগাপিক্সেল। ফোনের সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এছাড়াও এম.আই. এ২ এর ভিতরে থাকবে একটি ৩,০১০ ব্যাটারি।
এর সাথেই থাকবে কুইজ চার্জ ৩.০ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এম.আই. এ২ তে থাকছে ৪জি, এলটিই, ওয়াই-ফাই৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.০ আর ইউ.এস.বি. টাইপ-সি পোর্ট।