জুন মাসে লঞ্চ হয়েছিল Lenovo Z5। লঞ্চের আগে কোম্পানি দাবি করেছিল এই ফোনে থাকবে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে, ৪ টেরাবাইট স্টোরেজ। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি Lenovo। বাজারে আর দশটা ফোনের মতোই এই ফোনের ডিসপ্লের উপরেও ছিল একটি কালো নচ।
আগামী ১ নভেম্বর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান Lenovo Z5 Pro।
কোম্পানির এক প্রতিনিধি ইতিমধ্যেই এই ফোনের ছবি দেখিয়েছেন। সেখানে দেখা গিয়েছে Lenovo Z5 Pro ফোনে অপ্পো ফাইন্ড এক্স ও এম.আই. মিক্স ৩ এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে।
তবে অপ্পো ফাইন্ড এক্স এর স্লাইডার মোটরের সাহায্যে ওঠা নামা করলেও Lenovo Z5 Pro ফোনের ক্যামেরা স্লাইডার ম্যানুয়ালি ওঠানামা করবে।
এছাড়াও Lenovo Z5 Pro তে থাকবে বেজেল বিহীন ডিসপ্লে আর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিট সেন্সর।

Lenovo Z5 Pro
এর আগে Lenovo Z5 লঞ্চের আগে একাধিক মিথ্যা দাবি করেছিনেল কোম্পানবির উচ্চ পদস্থ প্রতিনিধিরা। তাই প্রযুক্তি বিশারদ ও টেক লাভারদের কাছে অবিশ্বাসের ছোয়ায় রয়েছে লেনোভো।
Lenovo Z5 লঞ্চের আগে ৪ টেরাবাইট স্টোরেজ ও বেজেল লেস ডিসপ্লের কথা জানালেও পরে দেখা গিয়েছিল, এই ফোনের ডিজাইন হুবহু আইফোন এক্স নকল করে ডিজাইন করা হয়েছ।
তাই কোম্পানির কথা বিশ্বাস করতে নারাজ বেশিরভাগ টেক বিশেষজ্ঞ।