বিজ্ঞান-প্রযুক্তি

HP Envy x360 ল্যাপটপ থাকবে AMD Ryzen প্রসেসার

HP Envy x360 ল্যাপটপ
HP Envy x360 ল্যাপটপ

সম্প্রতি HP তাদের প্রিমিয়ার Envy সিরিজের নতুন একটি ল্যাপটপ বাজারে ছেড়েছে, যার মডেল নম্বর হল x360। সম্প্রতি ভারতে এই ল্যাপটপটি বাজারে বিক্রির জন্য উদ্বোধন করা হয়েছে। এই ল্যাপটপে থাকবে AMD Ryzen প্রসেসার।

পাতলা বেজেল, এজ-টু-এজ ব্যাক্লিট কি-বোর্ড সহ লন হয়েছে নতুন HP Envy x360। এই ল্যাপটপের সাথেই একটি HP Active Pen দিচ্ছে কোম্পানি। নতুন এই ল্যাপটপের সাথে সাথেই লঞ্চ করা হয়েছে HP Pavilion Tower 590 ডেস্কটপ, HP Pavilion 15 আলট্রা থিন ১৫ ইঞ্চি ল্যাপটপ আর HP 15 নোটবুক।

HP Envy x360 ল্যাপটপের ভিতরে থাকবে একটি AMD Ryzen 3 অথবা Ryzen 5 প্রসেসার। সাথে থাকবে ৪ জিবি পর্যন্ত র‍্যাম RAM আর ২৫৬ জিবি পর্যন্ত এসএসডি। AMD Radeon Vega 6 অথবা Vega 8 গ্রাফিক্স কার্ড সহ পাওয়া যাবে এই ল্যাপটপ। কোম্পানি জানিয়েছে মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে এই ল্যাপটপ। এই ল্যাপটপে চলবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। নতুন HP Envy x360 এর ওজন ১.৩ কিলোগ্রাম।

ভারতে নতুন মডেলের HP Envy x360 এর দাম ৬০,৯৯০ টাকা। HP Pavilion 15 এর দাম ৩৬,৯০০ টাকা আর HP Pavilion Tower 590 ডেস্কটপ এর দাম ২২,৯৯০ টাকা।

এছাড়াও একটি HP Envy টপ লোড ব্যাগ লঞ্চ হয়েছে। এই ব্যাগের দাম ৩,৯৯৯ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ