বিজ্ঞান-প্রযুক্তি

লঞ্চ হল নতুন ম্যাকবুক এয়ার: থাকছে রেটিনা ডিসপ্লে, টাচ আইডি

ম্যাকবুক এয়ার লঞ্চ হল
ম্যাকবুক এয়ার লঞ্চ হল

মঙ্গলবার নিউ ইয়র্কে এক ইভেন্ট থেকে কম দামের এই ম্যাকবুক (MacBook) লঞ্চ করল অ্যাপল। ২০১৭ সালে নতুন স্পেসিফিকেশান যোগ হলেও ২০১০ সালের পরে ম্যাকবুক এয়ার (MacBook Air) ল্যাপটপের ডিজাইনে কোন পরিবর্তন হয়নি।

নতুন ম্যাকবুক এয়ার'র প্রধান আকর্ষণ রেটিনা ডিসপ্লে। এই প্রথম ম্যাকবুক এয়ার ল্যাপটপে রেটিনা ডিসপ্লে ব্যবহার হল।

এছাড়াও নতুন ম্যাকবুক এয়ার এ যোগ হয়েছে টাচ আইডি। ল্যাপটপের কি-কোর্ডের উপরে ব্যবহার হয়েছে এই টাচ আইডি। কোম্পানির নিজস্ব টি (T2) চিপের সাহায্যে চলবে এই সিকিউরিটি ফিচার।

মঙ্গলবার একই ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন আইপ্যাড প্রো।

লঞ্চের তালিকায় রয়েছে নতুন আইপ্যাড প্রো

লঞ্চের তালিকায় রয়েছে নতুন আইপ্যাড প্রো

নতুন ম্যাকবুক এয়ার এর T2 চিপ এই ল্যাপটপকে আরও সুরক্ষিত করবে। এছাড়াও থাকবে এসএসডি স্টোরেজ ড্রাইভ। ৮ জিবি র‍্যাম, ইন্টেল কোর আই৫ প্রসেসার আর ১২৮ জিবি এসএসডি স্টোরেজ সহ নতুন ম্যাকবুক এয়ার এর দাম ১,১৯৯ ইউএস (প্রায় ৮৮,২০০ টাকা)।

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ থেকে প্রি-অর্ডার শুরু হবে নতুন ম্যাকবুক এয়ার। বিক্রি শুরু ৭ সেপ্টেম্বর।

নতুন ম্যাকবুক এয়ার এ ব্যবহার হয়েছে ৩য় জেনারেশানের ব্যাকলিট বাটারফ্লাই কি-কোর্ড। এছাড়াও রয়েছে একটি নতুন ফোর্স ট্র্যাকপ্যাড যা আগের থেকে ২০ শতাংশ বড়।

নতুন ম্যাকবুক এয়ার এর প্রধান আকর্ষন ১৩.৩ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এই ডিসপ্লে আগের থেকে ৪৮ শতাংশ বেশি রঙিন। এছাড়াও ডিসপ্লের চারপাশের বেজেল আগের থেকে ৫০ শতাংশ পাতলা। থাকছে স্টেরিও স্পিকার।

এছাড়াও নতুন ম্যাকবুক এয়ার এর বাঁ দিকে রয়েছে দুটি ইউএসবি টাইপ-সি থান্ডারবোল্ট ৩ পোর্ট। এই পোর্ট থেকে ল্যাপটপে পাওয়ার পৌঁছাবে। ডিসপ্লের উপরে রয়েছে একটি ফেসটাইম এইচডি (FaceTime HD) ক্যামেরা।

আগের থেকে ১৭ শতাংশ ছোট নতুন ম্যাকবুক এয়ার। সম্পূর্ণ রিসাইকেলেবেল মেটিরিয়াল ব্যবহারের জন্য অ্যালুমিনিয়ামের পরিবর্তে একটি বিশেষ অ্যালয় ব্যবহার হয়েছে এই ল্যাপটপে। মাত্র ১৫.৬ মিমি চওড়া নতুন ম্যাকবুক এয়ার। ওজন মাত্র ১.২৫ কেজি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ