বিজ্ঞান-প্রযুক্তি

দেশের বাজারে Samsung Galaxy J4 Plus এবং J6 Plus

Samsung Galaxy J4 Plus এবং J6 Plus
Samsung Galaxy J4 Plus এবং J6 Plus

গতকাল বুধবার বাংলাদেশে স্থানীয় বাজারে J সিরিজের J4 Plus এবং J6 Plus মডেলের নতুন দুটি হ্যান্ডসেট উন্মোচন করেছে স্যামসাং। স্যামসাংয়ের এক বিবৃতিতে, এলিগেন্ট ডিজাইন মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই নতুন দুই ডিভাইস। এ ছাড়া প্রিমিয়াম গ্লাস ব্যাক ফিনিশ প্রথমবারের মতো জে সিরিজের ডিভাইসে ব্যবহার করা হয়েছে।

নতুন দুটি হ্যান্ডসেটের বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘বাংলাদেশের বাজারে গ্যালাক্সি জে সিরিজ হচ্ছে আমাদের সর্বাধিক বিক্রিত সিরিজ। আর এ সিরিজটি তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। এবার উক্ত সিরিজের নতুন দুটি ডিভাইস জে৪ প্লাস ও জে৬ প্লাস দেশের বাজারে নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইন ও মনকাড়া সব রংয়ের মিশ্রন ঘটিয়ে। তাদের জন্যই এই সেট দুটি আনা যারা বাজেটের মধ্যে বেশি কিছু চায়।’

Galaxy J4 Plus

গ্যালাক্সি জে৪ প্লাস ডিভাইসটির পেছনে ১৩ এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে।

দেশের বাজারে গ্যালাক্সি জে৪ প্লাসের মূল্য ধরা হয়েছে ১৫,৯৯০ টাকা।

Galaxy J6 Plus

অন্যদিকে গ্যালাক্সি জে৬ প্লাসে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল লেন্সসমৃদ্ধ রিয়ার ক্যামেরা এবং সামনে সেলফি ফ্ল্যাশসমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। গ্যালাক্সি জে৬ প্লাসে ব্যবহার করা হয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা যেকোনো গ্যালাক্সি ডিভাইসে প্রথম।

জে৬ প্লাসের মূল্য ধরা হয়েছে ১৮,৯৯০ টাকা।

দু'টি ফোনেই ৬ ইঞ্চি ১৮.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর এইচডি+ রেজুলিশন ডিসপ্লে রয়েছে। সাথে রয়েছে ফেসিয়াল রিকগনিশন, ৩,৩০০ এমএএইচ ব্যাটারী, ডলবি অ্যাটমস অডিও, কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট এবং গ্লাসের মত ব্যাক কভার থাকবে।

গ্লাস ডিসপ্লে'র কারণে ফোনটির একটি প্রিমিয়াম লুক এসেছে, কিন্তু, স্যামসাংয়ের দাবী, তারা ফোন দু'টির মূল্য বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ