বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বজুড়ে গুগল অফিসে কর্মবিরতি

বিশ্বজুড়ে গুগল অফিসে কর্মবিরতি
বিশ্বজুড়ে গুগল অফিসে কর্মবিরতি

বিশ্বজুড়ে গুগলের অফিসগুলোতে শত শত কর্মী একীভূত হয়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন। তারা গুগলে নারী কর্মীদের যৌন হয়রানির অভিযোগ এখন যে পদ্ধতিতে মিটমাট করা হয়, তার প্রতিবাদ জানাচ্ছেন।

এই প্রতিবাদে অংশ নেয়া কর্মীরা চাইছেন যৌন অসদাচরণের অভিযোগ যেন তারা চাইলে আদালতেও নিয়ে যেতে পারেন। বর্তমান ব্যবস্থায় এরকম অভিযোগ বাধ্যতামূলকভাবে সালিশের মাধ্যমে নিস্পত্তি করা হয়।

প্রতিবাদের শুরু হয় যে ভাবে

অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের ডেভেলপার অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকে ঘিরে। তিনি সম্প্রতি গুগলের চাকুরি ছেড়ে দেন। কিন্তু তার বিরুদ্ধে যৌন হয়রানির বিশ্বাসযোগ্য অভিযোগ থাকার পরও তাকে চাকুরি ছাড়ার সময় মোট নয় কোটি ডলার দেয়া হয়েছিল।

গত সপ্তাহে এই পুরো বিষয়টি ফাঁস হওয়ার পর কোম্পানির কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

যৌন হয়রানির অভিযোগ উঠেছে গুগলের এক্স-রিসার্চ ল্যাবের আরেক নির্বাহীর বিরুদ্ধেও। তিনিও কোম্পানি থেকে পদত্যাগ করেছেন।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই কর্মীদের বলেছেন, তিনি তাদের এই প্রতিবাদের অধিকারকে সমর্থন করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ