বিশ্বখ্যাত মোটর সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হার্লি-ডেভিডসন তাদের ইলেকট্রিক বাইক প্রদর্শন করেছে মিলান মোটরসাইকেল শো-তে। ২০১৯ সালের শুরুতেই বাজারে পাওয়া যাবে এই ই-বাইক। মডেল হারলে ডেভিডসন লাইভওয়্যার।
বাইকটি বিক্রির জন্য ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে প্রি-অর্ডার শুরু হবে। সে সময় এর দামও জানা যাবে।
এই বাইকে একটি ম্যাগনেটিক ইলেকট্রিক মোটর ব্যবহার হয়েছে। মোটরকে শক্তি জোগাবে লিথিয়াম আয়ন ব্যাটারি। একবার চার্জ করে লম্বা দূরত্ব পাড়ি দিতে পারবে। ইলেকট্রিক মোটরসাইকেল হওয়ার কারণে লাইভওয়্যার-এ কোন গিয়ার শিফটার থাকছে না। শুধুমাত্র থ্রটল ঘোরালেই এটি চলতে শুরু করবে।
লাইভওয়্যার-এর প্রোটোটাইপ উন্মোচনের সময় নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয় শূন্য থেকে ঘন্টায় ৬০ মাইল গতি তুলতে মোটরসাইকেলটির সময় লাগবে চার সেকেন্ডের কম। ‘সাশ্রয়ী’ মোডে একবার পূর্ণ চার্জে মোটরবাইকটি চলবে ৫৫ মাইল। ধারণা করা হচ্ছে উৎপাদন সংস্করণে আরও বেশি পথ পাড়ি দিতে পারবে এটি।
বিশেষ ফিচার হিসেবে ই-বাইকটিতে থাকছে লেভেল ওয়ান কুক চার্জ সাপোর্ট। গ্রাহক চাইলে লেভেল টু বা লেভেল থ্রি স্লো চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন এই বাইক।