নতুন ডিজাইনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করল স্যামসাং। নতুন এই ফোনের নাম স্যামসং ডব্লিউ২০১৯ (W2019)। ডব্লিউ২০১৯ তে রয়েছে দুটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট আর ডুয়াল ক্যামেরা। এই ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও ফোনের পাশেই থাকছে বিক্সবি বাটন।
সারা বিশ্বের সামনে এই স্মার্টফোন নিয়ে এলেও ডব্লিউ২০১৯ ফোনের দাম জানায়নি স্যামসাং। জানায়নি কোন দেশে কবে এই ফোন বিক্রি শুরু হবে। তবে শুধুমাত্র চিনে এই ফোন বিক্রি করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইটে ডব্লিউ২০১৯ ফোন দেখা গিয়েছে।
স্যামসাং ডব্লিউ২০১৯ স্পেসিফিকেশান
গত বছরের মতোই এই বছরেও ডব্লিউ সিরিজের ফোনে প্রিমিয়াম মেটিরিয়াল ব্যবহার করেছে স্যামসাং। ক্লামশেল ডিজাইনে দুটি ডিসপ্লে ছাড়াও ডব্লিউ২০১৯ তে থাকবে টি৯ কি-প্যাড। এছাড়াও এই ফোনের কি-প্যাডে ‘৮' প্রেস করে হোল্ড করলে একাধিক প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করা যাবে।
ডুয়াল সিম স্যামসাং ডব্লিউ২০১৯ তে অ্যান্ড্রয়ে ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে দুটি ৮.২ ইঞ্চি ফুল-এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৬জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনে গ্যালাক্সি এস৯+ ফোনের ক্যামেরা ব্যবহার করেছে স্যামসাং। এর ক্যামেরায় দুটি ১২ মেগাপিক্সেল সেন্সার থাকবে। আর থাকবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য স্যামসাং ডব্লিউ২০১৯ তে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, ANT+, NFC আর USB Type-C। ডব্লিউ২০১৯ এর ভিতরে থাকবে একটি ৩,০৭০ mAh ব্যাটারি।