বিজ্ঞান-প্রযুক্তি

আশানুরূপ বিক্রি হচ্ছে না iPhone XR এর

iPhone XR, iPhone SX, iPhone SX Max
iPhone XR, iPhone SX, iPhone SX Max

অ্যাপলের বার্ষিক প্রযুক্তি কনফারেন্সে লঞ্চ হওয়া ৩টি নতুন মডেলের আইফোনের ১০ কোটি কপি বিক্রির লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার থেকে ৩ কোটি কম আইফোন এক্সআর তৈরী করবে অ্যাপল।

ধারণা করা হচ্ছে, উঁচু প্রাইস ট্যাগের কারণে বিক্রিতে এরূপ ধ্বস নেমেছে। আইফোন এক্সআর ভারতে বিক্রি হচ্ছে ৭৬,৯০০ টাকায়।

লঞ্চের আগে এই বছর মোট ১০ কোটি আইফোন এক্সআর বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছিল Apple। কিন্তু বিক্রির বহর দেখে মোট আইফোন এক্সআর তৈরীর লক্ষ্যমাত্রা ৩ কোটি কমিয়ে মোট ৭ কোটি ফোন তৈরীর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সম্প্রতি লঞ্চ হয়েছে Huawei Mate 20 সিরিজের তিনটি ফোন। এই রিপোর্টে বলা হয়েছে এই ফোনগুলি বিশ্বব্যাপী আইফোন এক্সআর বিক্রি কমিয়েছে।

৬৪ জিবি স্টোরেজের আইফোন এক্সআর এর দাম ৭৬,৯০০ টাকা। ১২৮ জিবি ও ২৫৬ জিবি ভেরিয়েন্টে iPhone XR কিনতে খরচ হবে ৮১,৯০০ টাকা ও ৯১,৯০০ টাকা।

আইফোন এক্সআর এ থাকবে লেটেস্ট আইওএস ১২ অপারেটিং সিস্টেম। এর সাথেই আইফোন এক্সআর এ থাকবে ডুয়াল সিম স্ট্যান্ড বাই। আইফোন এক্সআর এ থাকবে একটি ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। সাথে থাকবে ট্রু ডেপথ ল্যামেরা আর Face ID। তবে আইফোন এক্সআর থেকে বাদ গিয়েছে থ্রি ডি টাচ।

আইফোন এক্সআর এর ভিতরে রয়েছে নতুন ৬ কোর এ১২ বায়োনিক চিপ। যা আগের থেকে ১৫ শাতাংশ ফাস্ট। লেটেস্ট ৭এনএম আর্কিটেকচারে তৈরী হয়েছে এই প্রসেসার। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে সবথেকে শক্তিশালী মোবাইল প্রসেসার।

৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে আইফোন এক্সআর। আইফোন এক্সএস ওআইফোন এক্সএস ম্যাক্সস এ স্টেনলেস স্টিল বডি থাকলেও আইফোন এক্সআর এ থাকবে অ্যালুমিনিয়াল বডি।

আইফোন এক্সআর এ থাকবে সিঙ্গেল রিয়াল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি ট্রু ডেপ্ত ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একাধিক ফেস আনলক সেন্সার। আইফোন এক্সআর এর ডিসপ্লের উপরেই থাকবে কালো নচ। এই নচের নীচে থাকবে ফ্রন্ট ক্যামেরা ও একাধিক সেন্সার। আইফোন এক্সআর তে থাকবে Face ID।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ