বিজ্ঞান-প্রযুক্তি

৫জি মোডেম লঞ্চ করল ইন্টেল

ইন্টেল XMM 8160 ৫জি মাল্টিমোড মোডেম
ইন্টেল XMM 8160 ৫জি মাল্টিমোড মোডেম

ইন্টেল (Intel) গত সোমবার ইন্টেল XMM 8160 ৫জি মাল্টিমোড মোডেম লঞ্চ করেছে। মূলত: কম্পিউটার ও মোবাইলে ব্যবহৃত হবে এই মোডেম। XMM 8160 ৫জি মোডেমের মাধ্যমে ৫জি প্রোভাইভারের কানেকশন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া যাবে। আর, এই মডেমটি দিয়ে ফাইল ডাউনলোডের সময় সর্বোচ্চ ৬ জিবিপিএস স্পিড পাওয়া যাবে।

ইন্টেল আশা করছে, ২০২০ সালে এই মোডেম ব্যবহার করে প্রথম ডিভাইস বাজারে আসবে। এই মোডেম ব্যবহার করে প্রথম ৫জি স্মার্টফোন বাজারে আনবে অ্যাপল।

নতুন ইন্টেল XMM 8160 ৫জি মোডেম ব্যবহার করে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি কম জায়গাতে হালকা ও শক্তিশালী স্মার্টফোন বানাতে পারবে। এল.টি.ই. ও ৫জি মোডে কাজ করবে এই মোডেম। ফলে যে সব জায়গাতে ৪জি নেটওয়ার্ক রয়েছে, সেখানেও এই ৫জি এনাবল্ড মডেম ব্যবহার করা যাবে।

নতুন ইন্টেল XMM 8160 ৫জি মোডেমে মিলিমিটারওয়েভ সাপোর্ট থাকবে। সাব ৬ গিগাহার্জ তরঙ্গদৈর্ঘ্যে XMM 8160 ৫জি মোডেমে ৬ জিবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যাবে।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল ইন্টেল মডেম ব্যবহার করে ২০২০ সালে প্রথম ৫জি আইফোন (iPhone) লঞ্চ করবে অ্যাপল (Apple)। ১০ এন.এম. প্রসেসে ডিজাইন হয়েছে নতুন ইন্টেল ৫জি মডেম মডেলটি।

আগামী বছর স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করে ওয়ানপ্লাস, শাওমি'র মতো একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা বাজারে ৫জি স্মার্টফোন নিয়ে আসবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ