বিজ্ঞান-প্রযুক্তি

এক নজরে Redmi Note 6 Pro এর মাথা-নষ্ট ফিচার

Redmi Note 6 Pro
Redmi Note 6 Pro

শাওমির'র Redmi Note সিরিজের পরবর্তী স্মার্টফোন Redmi Note 6 Pro। দারুনসব ফিচারে ঠাসা এই স্মার্টফোনটি ওয়ানপ্লাস ও আসুস ফোনগুলোর সাথে তীব্র প্রতিযোগিতা করতে আগামী সপ্তাহে উন্মুক্ত করা হবে।

কি আছে এই শাওমি'র নোট ৬ প্রো ফোনে? বাজারে আসার আগেই এর ফিচারগুলোর খুঁটিনাটি জানতে পারাটা কিন্তু মন্দ না।

Redmi Note 6 Pro এর ফিচার

মিডরেঞ্জের রেডমি নোট ৬ প্রো ফোনে যোগ হয়েছে ৬.২৬ ১৯:৯ ফুল এইচডি+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। এছাড়াও নতুন এই ফোনের সামনে ডুয়াল ক্যামেরা থাকবে। ক্যাপাসেটিভ বাটনের পরিবর্তে অন স্ক্রিন নেভিগেশান যোগ হয়েছে এই ফোনে।

ফোনের বাঁ দিকে রয়েছে পাওয়ার ও ভলিউম বাটন। এছাড়াও থাকবে একটি হাইব্রিড সিম স্লট। দুটি ন্যানো সিম কার্ড অথবা একটি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করা যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের নীচে থাকছে মাইক্রো-ইউএসবি পোর্ট আর স্পিকার গ্রিল। উপরে থাকবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মাইক্রোফোন আর আইআর ব্লাস্টার।

এই ফোনকে পানি-নিরোধী করার জন্য এর উপরে এক ধরনের রাসায়নিক প্রলেপ ব্যবহার করা হয়েছে। ফলে পানির সংস্পর্শে এলেও সেটের কোন ক্ষতি হবে না।

নোট ৬ প্রো'তে স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। র‍্যাম থাকবে ৪ জিবি আর থাকবে ৬৪ জিবি স্টোরেজ। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ফোনে আর কোন স্টোরেজ ভ্যারিয়েশন থাকবে না।

ক্যামেরা

Redmi Note 6 Pro তে থাকবে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের যুগ্ম রিয়ার ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। সেলফি তুলবার জন্য ফোনের সামনে ২০ মেগাপিক্সেল ও ১ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার।

ব্যাটারী

Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি ৪,০০০ mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে, এই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।

Redmi Note 6 Pro সফটওয়্যার

Redmi Note 6 Pro ফোন চালিত হবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের মাধ্যমে। ইউজার ইন্টারফেস হিসাবে ব্যবহৃত হবে MIUI 10।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে Redmi Note 6 Pro ফোনে ফেস আনলক ফিচার কাজ করবে। তবে থ্রিডি ফেস আনলকের মতো কাজ করবে না এই ফিচার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ