বিজ্ঞান-প্রযুক্তি

৭৫ ইঞ্চি 4K LED TV উন্মোচন করল শাওমি

শাওমি'র ৭৫ ইঞ্চি 4K LED TV
শাওমি'র ৭৫ ইঞ্চি 4K LED TV

চীনের বাজারে Mi TV 4S এর নতুন একটি ভ্যারিয়েন্ট বাজারে এনেছে শাওমি (Xiaomi) এবং এবারের মডেলটির টিভি'র পর্দা এ যাবৎ কালের সর্ববৃহৎ যা কোণাকুণিভাবে ৭৫ ইঞ্চি। সেই সাথে টিভিটি HDR কম্প্যাটিবল, অর্থাৎ 4K রেজুলিশন দিতে পারবে। চীনের বাজারে ৭৫ ইঞ্চির টিভি Mi TV 4S এর মূল্য রাখা হয়েছে ৭,৯৯৯ ইউয়ান বা বাংলাদেশী টাকায় ৯৬,৫৩৫ টাকা।

২৩ নভেম্বর থেকে প্রতিবেশী দেশে বিক্রি শুরু হবে এই টিভি। ইতিমধ্যেই ৭৩ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি ভেরিয়েন্টে এমআই টিভি ৪এস পাওয়া যায়। সম্প্রতি এমআই টিভি ৪ সিরিজেও ৭৫ ইঞ্চি মডেল লঞ্চ হয়েছিল।

শাওমি এমআই ৪এস মডেলর নতুন টিভিতে থাকছে শাওমির নিজস্ব প্যাচওয়াল ইউআই । টিভিটি মাত্র ৭.৫ মিমি পাতলা।

থাকছে ডলবি+ডিটিএস অডিও ইন্টিগ্রেশান আর ৪কে এইচডিআর সাপোর্ট।

শাওমি'র ৭৫ ইঞ্চি 4K LED TV

শাওমি'র ৭৫ ইঞ্চি 4K LED TV

শািওমির এই টিভিটি তে রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর Amlogic Cortex-A53 প্রসেসর এবঙ Mali 450 গ্রাফিক্স ইউনিট, যার সাথে রয়েছে ২ জিবি র‍্যাম এবং ৮ জিবি অনবোর্ড স্টোরেজ।

টিভির এই মডেলে রয়েছে HDMI ও ইথারনেট পোর্ট। এছাড়াো, স্ট্যান্ডার্ড ওয়াইফাই এবং ব্লু-টুথ কানেকটিভিটিও থাকবে।

শ্রুতিমধুর শব্দ পৌঁছে দিতে Mi TV 4S এর সাথে সংযোজিত হয়েছে নতুন ও উন্নত প্রযুক্তি 8W স্টেরিও স্পিকার যা Dolby এবং DTS অডিও সাপোর্ট করে।

টিভিটি সাথে যে Mi Remote Control দেয়া হয়েছে তাতেও রয়েছে আরও উন্নত প্রযুক্তির ছোঁয়া এবং এটি ইনফ্রারেড ও ব্লুটুথ - দুই পদ্ধতিতেই অন্যান্য অ্যাপ্লাইয়েন্সের সাথে কানেক্ট করতে পারে; এছাড়াও রেগুলার সেট-টপ বক্স এর সাথে কাজ করবে। এই রিমোট কন্ট্রোলারটিতে জেসচার সাপোর্ট রয়েছে।

Mi Remote Control এ প্রচলিত বাটনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে "টাচ" প্রযুক্তি। এছাড়াও, এই রিমোট কন্ট্রোলারটিতে স্মার্ট এআই অ্যাসিসটেন্ট জুড়ে দেয়া হয়েছে; তাই এটি ভয়েস দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ