বিজ্ঞান-প্রযুক্তি

শাওমি'র Mi Mix 3 সেট 5G সুবিধা পাবে

শাওমি'র Mi Mix 3 সেট 5G সুবিধা পাবে
শাওমি'র Mi Mix 3 সেট 5G সুবিধা পাবে

অক্টোবর মাসে Xiaomi Mi Mix 3 ফোনটি ম্যাগনেটিক স্লাইডিং ডিজাইন, ডুয়াল ক্যামেরা, বেজেল লেস ডিসপ্লেসহ একাধিক আকর্ষনীয় ফিচার নিয়ে বাজারে এসেছে এই স্মার্টফোন। কিন্তু, এতে ছিল না ৫জি কানেকটিভিটি। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল ভবিষ্যতে 5G কানেক্টিভিটিতে পাওয়া যাবে Mi Mix 3। এবার Xiaomi প্রেসিডেন্ট লিন বিন Mi Mix 3 ফোন 5G নেটওয়ার্কে ব্যবহার করে দেখালেন।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ছবি পোস্ট করেছেন লিন। এই ছবিতে Mi Mix 3 ফোনের ডিসপ্লে দেখা যাচ্ছে। এবং ডিসপ্লের ডান দিকে উপরে 5G কথাটি দেখা গিয়েছে। ডিসপ্লের উপরে বাঁ দিকে রয়েছে অ্যান্ড্রয়েড পাই (Android Pie) লোগো। অর্থাৎ এই ফোনে শিঘ্রই লেটেস্ট Android 9.0 Pie আপডেট পৌঁছে যাবে।

ডুয়াল সিমের Mi Mix 3 এ রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ১০ জিবি পর্যন্ত র‍্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।

এম.আই. মিক্স ৩ এর সামনে ও পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে রয়েছে একটিউ ১২ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় থাকছে সনি কোম্পানী আই.এম.এক্স৩ সেন্সর।

এছাড়াও রিয়ার ক্যামেরায় থাকবে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য থাকবে ২৪ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।

শাওমি'র Mi Mix 3

শাওমি'র Mi Mix 3

কানেক্টিভিটির জন্য এমআই মিক্স ৩ এ রয়েছে ডুয়াল 4G VoLTE, WiFi 802.11ac ডুয়াল ব্যান্ড, Bluetooth v5.0, GPS, NFC আর USB Type-C পোর্ট।

আর, ফোনটিতে থাকবে ৩,৮৫০ mAh ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ