বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি Microsoft

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি Microsoft
বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি Microsoft

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সফটওয়্যার ও ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট (Microsoft) এর বাজার মূলধন গত ২৬ নভেম্বর, ২০১৮ সোমবার ৮১২.৯৩ বিলিয়ন মার্কিন ডলার। কার্যত, আর্থিক মূল্যমানে যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল (Apple) কে পিছনে ফেলে উপরে উঠে আসে মাইক্রোসফট। ঐ দিন অ্যাপলের বাজার মূলধন ছিল ৮১২.৬০ বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০১০ সালের মাঝামাঝি একবার বাজার মূল্যের দিক থেকে অ্যাপলকে টপকে গিয়েছিল মাইক্রোসফট।

চলতি বছরের আগস্ট মাসে প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার কোম্পানি হয়ে ইতিহাস সৃষ্টি করে অ্যাপল।

তবে অ্যাপলের এই ট্রিলিয়ন ডলার কোম্পানির স্থায়িত্ব বেশি হয়নি। কেননা নভেম্বর থেকে অ্যাপলের স্টক পড়তে শুরু করে এবং প্রতিষ্ঠানটি তাদের আর্থিক বিবরণীতে জানিয়েছে, এখন থেকে আর তারা আইফোন, আইপ্যাড ও ম্যাক কত ইউনিট বিক্রি হয়েছে তা প্রকাশ করবে না।

অন্যদিকে মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড, গেমিং কনসোল ও সারফেস ল্যাপটপের বিক্রি বেড়ে যাওয়ায় ২০১৯ অর্থবছরের (যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে অর্থবছর গণনা শুরু হয়) প্রথম প্রান্তিকে আয় এসেছে ২৯১০ কোটি ডলার।

এই হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ১৯ শতাংশ আর লাভ বেড়েছে ৩৪ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ