নিউজপোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট খুলে দেয়ার পর এবার ৫৪টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে খুলে দেয়া হয়েছে পরিবর্তন, প্রিয়ডটকম, রাইজিংবিডি ও ঢাকাটাইমস২৪.কম নামে চারটি নিউজপোর্টাল।
সোমবার রাতে ইন্টারনেট গেটওয়ে অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা দিয়া হয়।
এর আগে রোববার চারটি নিউজপোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধে নির্দেশনা দেয়া হয় বলে জানা যায়।
পরবর্তীতে আবার এসব খুলে দেয়া পরপরই নিউজপোর্টালবাদে অন্যান্য ‘গুজব সৃষ্টিকারী’ ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, এসব ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর কিছু তথ্য দেয়া হচ্ছিলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: