বিজ্ঞান-প্রযুক্তি

নতুন দু'টি ফোন নিয়ে আসছে Micromax

Micromax Infinity N11 এবং Infinity N12
Micromax Infinity N11 এবং Infinity N12
মঙ্গলবার ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Micromax। কোম্পানির নতুন Infinity N-সিরিজের অধীনে এই দুটি ফোন লঞ্চ হয়েছে। এই দুটি ফোনের নাম Infinity N11 আর Infinity N12। দুটি ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ। এই দুটি ফোনের বেশিরভাগ ফিচারই এক। Infinity N11 ও Infinity N12 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা, ৪,০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার ব্যাটারি আর MediaTek Helio P22 চিপসেট।

Micromax Infinity N11 আর Infinity N12 এর দাম

ভারতে Micromax Infinity N11 এর দাম ৮,৯৯৯৯ টাকা। তবে Infinity N12 কিনতে ৯,৯৯৯ টাকা খরচ হবে। ২৫ ডিসেম্বর থেকে সব অনলাইন রিটেল স্টোরে এই দুটি স্মার্টফোন বিক্রি শুরু হবে।

Micromax Infinity N11 আর Infinity N12 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Micromax Infinity N11 আর Infinity N12 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। পরবর্তীতে এতে "পাই" আপডেট পৌঁছে যাবে। দুটি ফোনেই থাকছে ৬.১৯ ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। Infinity N11 এ থাকছে ২ জিবি র‍্যাম আর Infinity N12 এ থাকছে ৩ জিবি র‍্যাম। দুটি ফোনেই থাকছে ৩২ জিবি স্টোরেজ। Infinity N11 ও Infinity N12 ফোনে একই ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Infinity N11 এ থাকছে ৮ মেগাপিক্সেল সেন্সার। তবে Infinity N12 তে সেলফি তোলার জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল সেন্সার। কানেক্টিভিটির জন্য Infinity N11 আর Infinity N12 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, Micro-USB আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফেস আনলক। দুটি ফোনেই থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। সূত্রঃ এনডিটিভি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ