গেমারদের কথা মাথায় রেখে Xiaomi নিয়ে আসছে Xiaomi Play; ডিসেম্বর ২৪ তারিখ চীনে লঞ্চ হবে স্মার্টফোনটি। এবার এই ফোনের প্রথম টিজার লঞ্চ করল চিনের কোম্পানিটি। নতুন টিজারে দেখা গিয়েছে Xiaomi Play তে থাকবে ছোট ডিসপ্লে নচ, ডুয়াল ক্যামেরা। এই মাসের শুরুতে এক সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল।
টিজারে গ্রেডিয়েন্ট ফিনিসে নীল রঙে দেখা গিয়েছে Xiaomi Play।
টিজারে জানানো হয়েছে Xiaomi Play ফোনে থাকবে Snapdragon চিপসেট। নাম শুনে মনে হচ্ছে গেমিং এর কথা মাথায় রেখে এই ফোন ডিজাইন করেছে Xiaomi। এছাড়াও টিজার থেকে জানা গিয়েছে এই ফোনে ভালো অডিও পাওয়া যাবে।
সম্প্রতি TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে একটি Xiaomi স্মার্টফোন দেখা গিয়েছিল। এই ফোনের সাথে নতুন Xiaomi Play ফোনের ডিজাইন হুবহু মিলে যাচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: