বিজ্ঞান-প্রযুক্তি

নতুন কী থাকছে Redmi Go ফোনে?

Redmi Go ফোন নিয়ে অনেক জল্পনা-কল্পনা
Redmi Go ফোন নিয়ে অনেক জল্পনা-কল্পনা

অ্যান্ড্রয়েড গো (Android Go) প্রোগ্রামের অধীনে শীঘ্রই বাজারে আসছে 'রেডমি গো' (Redmi Go)। সম্প্রতি এই স্মার্টফোন দেখা গিয়েছে এক সার্টিফিকেশান ওয়েবসাইটে। এই সূত্রে জানা গিয়েছে, এই ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই (গো এডিশন) অপারেটিং সিস্টেম চলতে পারে। এই ফোনের মডেল নম্বর M1903C3GG। তৃতীয় ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনের নাম Redmi Go। এই খবর সত্যি হলে অবশেষে অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। প্রসঙ্গত ১ জিবি বা তার কম র‍্যাম এর স্মার্টফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালানোর জন্য অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম ডিজাইন হয়েছিল।

রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সার্টিফিকেশান ওয়েবসাইটে এই স্মার্টফোনটি দেখা গিয়েছে। এর মধ্যে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সার্টিফিকেশান ওয়েবসাইয়টে এই ফোনের নাম জানানো না হলেও সিঙ্গাপুরের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে এই ফোনের নাম 'রেডমি গো'।

মার্কিন সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 'রেডমি গো' তে থাকবে ডুয়াল সিম, ২.৪ গিগাহার্জ ওয়াইফাই আর ব্লু-টুথ ৪.২ কানেক্টিভিটি। এই ফোনের ওজন ১৫০ গ্রাম।

অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমের জন্য 'রেডমি গো' তে চলবে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম, থাকবে ১ জিবি র‍্যাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ