যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের জনৈক ব্যক্তির পকেটে অ্যাপল এর iPhone XS Max আগুন লেগেছে। সম্প্রতি ঘটে যাওয়া এই দূর্ঘটনায় ঐ ব্যক্তি এবার আইনি পথে হাটার কথা ভাবছেন তিনি। এই বিষয়ে Apple এর সাথে যোগাযোগ করলে নতুন ফোন দেওয়ার কথা জানিয়েছিল কোম্পানি। যা নিয়ে চুড়ান্ত হতাশ ঐ ব্যাক্তি।
2018 সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল এই বছরের তিনটি নতুন iPhone। লঞ্চের পরে এই প্রথম iPhone XS, iPhone XS Max আর iPhone XR এর মধ্যে কোন মডেলে আগুন ধরার ঘটনা সামনে এল।
সম্প্রতি iDropNews এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে জে হিলার্ড নামে এক ব্যাক্তির আইফোন এ এই দুর্ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর লাঞ্চ ব্রেকের সময় পকেটের মধ্যে ফোনে উষ্ণতা অনুভব করেন। শিঘ্রই ত্বকে কিছু পোড়ার অনুভূতি হতে শুরু করে। এর পরেই পকেটে থাকা iPhone XS Max থেকে সবুজ ও হলুদ রঙের ধোঁয়া বের হতে শুরু করে। এর পরে এক সহকর্মী আগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এর পরে হিলার্ডের প্যান্টে ফুটো হয়ে যায় ও ত্বকে জ্বালা করতে শুরু করে।
“পকেটে ফোনে আগুন ধরে গিয়েছে বোঝার পরে পকেট থগেকে ফোনটি বার করে টেবিলে রাখার সময় আমি অনেকটা ধোঁয়া টেনে নিয়েছিলাম। পরে অফিসের সিকিউরিটি ক্যামেরায় সেই ভিডিও দেখা গিয়েছে।” জানিয়েছেন হিলার্ড।
একই দিনে অফিস শেষে অ্যাপেল স্টোরে গিয়ে এই দুর্ঘটনার কথা জানান তিনি। অ্যাপেল স্টোর থেকে জানানো হয় পুড়ে যাওয়া আইফোন কুপার্টিনোতে কোম্পানির সদর দপ্তরে পাঠানো হবে। সঠিক তদন্তের পরেই তিনি নতুন iPhone XS Max পাবেন বলে জানায় অ্যাপেল স্টোর।
এছাড়াও অ্যাপেল স্টোর তাকে জামা-কাপড়, জুতো ও ত্বকের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে।
সূত্রঃ এনডিটিভি