বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ ক্যামেরার Nokia 9 PureView আসছে

Nokia 9 PureView সজ্জিত হতে পারে ৫টি ক্যামেরা দিয়ে
Nokia 9 PureView সজ্জিত হতে পারে ৫টি ক্যামেরা দিয়ে

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ৩৬০ ডিগ্রী ভিডিও থেকে জানা গিয়েছে, Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে পাঁচ-পাঁচটি ক্যামেরা। অন্যান্য ফিচারের মধ্যে এজ-টি-এজ "পিওরডিসপ্লে" প্যানেল যাতে থাকছে না কোন "নচ"। নতুন এই ফোনে থাকছে বিশাল একটি সেলফি ক্যামেরা।

টুইটারে প্রকাশিত Nokia 9 PureView এর নতুন ছবি থেকে দেখা যায়, ফোনের ডিসপ্লের পাশে পাতলা বেজেল রয়েছে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। ফোনের পাশে রয়েছে মেটাল ফ্রেম।

একই ছবিতে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। বৃত্তাকারে এই ক্যামেরাগুলি রয়েছে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে জানানো হয়েছে Nokia 9 PureView ফোনে থাকবে ৬ ইঞ্চি ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ।

Nokia 9 PureView ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট Android Pie প্রিলোডেড থাকতে পারে।

গত সপ্তাহে এক রিপোর্টে জানা গিয়েছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে Nokia 9 PureView।

এক নজরে Nokia 9 PureView এর স্পেসিফিকেশন

- স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট
- পিছনে ৫ ক্যামেরা, সামনে ১টি সেলফি ক্যামেরা
- ৮ জিবি র‍্যাম
- ২৫৬ জিবি স্টোরেজ
- ৪,১৫০ mAh ব্যাটারি
- Android 9 Pie অপারেটিং সিস্টেম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ