চ্যালেঞ্জ মোকাবেলা করেই বর্তমান সরকার সামনের দিকে এগিয়ে যাবে— এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, নীতিমালার ভিত্তিতে রেজিস্ট্রেশন ব্যবস্থা হলে ভূঁইফোড় অনেক অনলাইন পোর্টালই বন্ধ হয়ে যাবে। অনলাইন টেলিভিশনের অনুমোদনের বিষয়েও সরকার পদক্ষেপ নেবে।
ডিজিটাল নিরাপত্তা আইনসহ যেসব আইন নিয়ে সাংবাদিকদের্ উদ্বেগ রয়েছে, তা নিরসনে কাজ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: