বিজ্ঞান-প্রযুক্তি

ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের ৩৬ ভাগ মোবাইল

BTRC
BTRC

সাইবার নিরাপত্তায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে একটি বাংলাদেশ। বৃটেনভিত্তিক গবেষণা সংস্থা কমপারিটেকের প্রকাশিত সাম্প্রতিক গবেষণা থেকে ভয়াবহ এ তথ্য বেড়িয়ে এসেছে।

বিশ্বের মোট ৬০টি দেশের সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণা করে সংস্থাটি একটি তালিকা প্রকাশ করে। সেখানে বাংলাদেশ রয়েছে শেষের দিক থেকে অর্থাৎ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ৬ নম্বর অবস্থানে।

শুধুমাত্র উজবেকিস্তান, তানজানিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও আলজেরিয়া রয়েছে বাংলাদেশের পেছনে।

কমপারিটেকের প্রকাশিত তালিকায় বাংলাদেশের স্কোর ৪৭.২১। সর্বাধিক ঝুঁকিতে থাকা আলজেরিয়ার স্কোর ৫৫.৭৫।

তালিকাটি তৈরিতে সংস্থাটি ম্যালওয়্যারের আক্রমণ, সাইবার নিরাপত্তা প্রস্তুতি, হালনাগাদ সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইনের ওপর জোর দিয়েছে।

ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের ৩৬ ভাগ মোবাইল

ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের ৩৬ ভাগ মোবাইল

এতে দেখা গেছে, বাংলাদেশের মোট মোবাইলের ৩৫.৯১ ও ক¤িপউটারের ১৯.৭ শতাংশ ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামে আক্রান্ত।

গবেষণা থেকে সংস্থাটি জানতে পারে যে, বাংলাদেশে মোট ম্যালওয়্যার আক্রমণের ১.৩ শতাংশই আর্থিক খাতে হয়। সেখানে প্রতিবেশী রাষ্ট্র ভারত, এমনকি পাকিস্তানও বাংলাদেশের থেকে তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছে।

তালিকায় ৪৭.১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে পাকিস্তান। অপরদিকে ৩৯.৩০ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ১৫তম।

তালিকায় ৮.৮ পয়েন্ট নিয়ে সবার থেকে এগিয়ে আছে জাপান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে ফ্রান্স ও কানাডা।

এছাড়া তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, সুইডেন, বৃটেন, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ