বিজ্ঞান-প্রযুক্তি

১০ ঘণ্টা পর স্বাভাবিক ফেইসবুক-ইনস্টাগ্রাম

ফেইসবুক-ইনস্টাগ্রাম
ফেইসবুক-ইনস্টাগ্রাম

কারিগরি ত্রুটিতে হঠাৎ করে বিপর্যয়ে পড়ার প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিকভাবে চালু হয়েছে ফেইসবুক। একইসঙ্গে ফেইসবুক মেসেঞ্জার এবং প্রতিষ্ঠানটিরই মালিকানাধীন ইনস্টাগ্রামও এ বিপর্যয় কাটিয়ে উঠেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল প্রায় ৮টা নাগাদ ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কারিগরি জটিলতা কাটিয়ে উঠে।

এর আগে বুধবার রাত প্রায় ১০টা থেকে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপর্যয় দেখা দেয়। যদিও এক বিবৃতিতে বিষয়টি স্বীকারও করে সমস্যাটির দ্রুততম সময়ে সমাধানের কাজ চলছে বলে জানায় ফেইসবুক কর্তৃপক্ষ।

বিবিসি সূত্র মতে, বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এই সমস্যার শুরু। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ইরর লেখা দেখতে পায় ব্যবহারকারীরা। তবে এটি বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দেয়। ডাউন ডিটেক্টরের মানচিত্র অনুযায়ী, এশিয়া ও আমেরিকা, যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপজুড়ে অনেক দেশেই এই সমস্যা হচ্ছিল।

তবে কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও অস্পষ্ট। অবশ্য প্রথমে জানা যায়, হ্যাকিংয়ের কারণে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

পরে জানা যায়, হ্যাকিং নয় ফেসবুকে কিছু কারিগরি সমস্যা হওয়ায় তা সাময়িক বন্ধ করে দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ