শাওমি'র মিডরেঞ্জ সেগমেন্টে আসছে এপ্রিলে যুক্ত হবে নতুন ফোন। আগে কোম্পানির Mi A1, Mi A2 আর Mi A2 Lite ফোন গুলি Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছিল। সম্প্রতি Mi A2 ফোনের উত্তরসূরী Mi A3 আর Mi A3 Lite ফোনের স্পেসিফিকেশান প্রকাশিত হয়েছে। চিনে Mi A2 ফোনটি Mi 6X নামে লঞ্চ হয়েছিল। ঠিক তেমনই Mi 9X নামে চিনে লঞ্চ হতে পারে Mi A3। Mi A3 ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চললেও Mi 9X ফোনে চলবে কোম্পানির MIUI স্কিন। ইতিমধ্যেই Mi 9X ফোনের দাম ও স্পেসিফিকেশন সামনে এসেছে।
চীনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Mi 9X লঞ্চ হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এতে থাকতে পারে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ এ্যামোলেড ডিসপ্লে। এতে সামনে একটি ৩২ মেগাপিক্সেল স্যামসং এর সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের পিছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা। এই ক্যামেরায় থাকতে পারে একটি 48 মেগাপিক্সেল (Sony IMX586) প্রাইমাসি সেন্সার। সাথে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপক্সেল ডেপথ সেন্সার।
Mi 9X ফোনের ভিতরে থাকবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। রেডমি নোট ৭ প্রো ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। সাথে থাকবে ৬ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ। ৩,৩০০ এমএএইচ ব্যাটারির সাথেই থাকবে কোয়ালকম'র কুইক চার্জ ৪.০+ সাপোর্ট।