বিজ্ঞান-প্রযুক্তি

Oppo Reno মোবাইলে নতুন পেরিস্কোপ ক্যামেরা ডিজাইন, কি থাকছে স্পেকে

Oppo Reno তে থাকছে অদ্ভূত স্টাইলের ক্যামেরা মাউন্টিং
Oppo Reno তে থাকছে অদ্ভূত স্টাইলের ক্যামেরা মাউন্টিং

২০১৯ সালের শুরুতেই মোবাইল কোম্পানি Oppo ঘোষণা দিয়ে Reno কে তাদের সাব ব্রান্ড হিসাবে ঘোষণা করেছিল। এপ্রিলের ১০ তারিখে Reno ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। লঞ্চের আগে TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকতে পারে 6.4 ইঞ্চি ডিসপ্লে আর Snapdragon 710 চিপসেট।

TENAA লিস্টিং এ এই ফোনের মডেল নম্বর PCAT00 আর PCAM00। Oppo Reno ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট। সাথে থাকবে 6GB RAM আর 128GB স্টোরেজ। Oppo Reno ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS ৬.০ স্কিন।

ফোনের পিছনে থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকবে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Oppo Reno এর ফ্রন্টে থাকবে একটি ১৬ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি ৩,৬৮০ mAh ব্যাটারি আর কোম্পানির VOOC ৩.০ ফাস্ট চার্জিং।

পেরিস্কোপ ক্যামেরার জন্য Oppo Reno ফোনে 10x জুম পাওয়া যাবে। নতুন একটি ভিডিওতে এই ফোনের ক্যামেরায় বিভিন্ন যন্ত্রাংশ দেখা গিয়েছে। ভিডিও থেকে দেখা গেছে, এই ফোনে থাকছে অল স্ক্রিন ডিসপ্লে। তবে, ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। আর, ফোনটির পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ