বিজ্ঞান-প্রযুক্তি

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের পদক্ষেককে স্বাগত

অ্যাটকো
অ্যাটকো

বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকারের নেয়া পদক্ষেককে স্বাগত জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন (অ্যাটকো)। বৃহস্পতিবার সকালে অ্যাটকোর সভা শেষে, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বেসরকারি মালিকদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

সভায় মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে সভাপতি করে অ্যাটকোর নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।

গুলশানে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভায় মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে অ্যাটকোর নতুন সভাপতি নির্বাচিত করা হয়।

একাত্তর টেলিভশনের প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু সিনিয়র সহ-সভাপতি এবং দেশ টেলিভশনের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। অ্যাটকোর সাবেক সভাপতি সালমান এফ রহমানও সভায় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটকো নেতারা। বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেন তারা।

সভায় নতুন সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে অ্যাটকোর পক্ষ থেকে সরকারকে সব ধরণের সহযোগিতা করা হবে।

বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ নিয়ে নানা ধরনের গুঞ্জণ সম্পর্কেও কথা বলেন অ্যাটকো নেতারা।

পরে বেসরকারি টেলিভিশন কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ব্রডকাষ্ট জার্নালিস্ট সেন্টারের নেতারাও অ্যাটকোর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। মিডিয়া শিল্পের নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরে তা নিরসনে অ্যাটকোর সঙ্গে কাজ করার কথা বলেন ব্রডকাস্ট নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ