বিজ্ঞান-প্রযুক্তি

নতুন ক্যামেরা ডিজাইনে আসছে Samsung Galaxy A90

নতুন ক্যামেরা ডিজাইনে আসছে Samsung Galaxy A90
নতুন ক্যামেরা ডিজাইনে আসছে Samsung Galaxy A90

গ্যালাক্সি এ (Galaxy A) সিরিজে একের পর এক স্মার্টফোন নিয়ে আসছে Samsung। Galaxy A20 এর পরে এবার হাই এন্ড সেগমেন্টে আসতে চলেছে Galaxy A90। এই ফোনে সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্যামেরা ব্যবহার হয়েছে। রিয়ার ক্যামেরা ১৮০ ডিগ্রি ঘুরে সেলফি ক্যামেরার কাজ করবে।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে Samsung Galaxy A90 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। Galaxy A90 ফোনে থাকছে Qualcomm Snapdragon 7150 চিপসেট। এর সাথেই থাকছে ৬.৭ OLED ডিসপ্লে। এতে থাকছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। Samsung Galaxy A90 লঞ্চের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১০ এপ্রিল।

Galaxy A90 ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল সেন্সার। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ToF ক্যামেরা। ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে তে থাকবে ফুল এইচডি+ রেজুলিউশন।

Samsung Galaxy A90 ফোনে দেয়া হয়েছে ৩,৭০০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারি। এর সাথেই ২৫ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। ডিসপ্লে নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

সামসাং এর একাধিক দেশের অফিশিয়াল ওয়েবসাইটে ইতোমধ্যে এই ফোন সম্পর্কে কন্টেন্ট দেখা গিয়েছে। আর, ১০ এপ্রিল লঞ্চ হতে পারে নতুন Samsung Galaxy A90।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ