বিজ্ঞান-প্রযুক্তি

পপ-আপ ক্যামেরা ডিজাইনের নতুন প্রতিদ্বন্দ্বী OnePlus 7

পপ-আপ ক্যামেরা ডিজাইনের নতুন প্রতিদ্বন্দ্বী OnePlus 7
পপ-আপ ক্যামেরা ডিজাইনের নতুন প্রতিদ্বন্দ্বী OnePlus 7

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট থেকে একদিন চমক-লাগানো ফোনগুলোর স্পেসিফিকেশন ও ছবির খবর প্রকাশিত হয়ে আসছিল। ওয়ানপ্লাস ৭ এর ক্ষেত্রে তা হয়নি। সম্প্রতি ওয়ানপ্লাস ৭ (OnePlus 7) ফোনের একাধিক কেস এর ছবি সামনে এসেছে। সব কটি ছবিতেই কেস এর উপরে পপ-আপ ক্যামেরার জন্য কাটা দেখা গিয়েছে। নতুন ছবিতে কেস এর উপরে কাটা জায়গা OnePlus 7 ফোনে পপ-আপ ক্যামেরা থাকার খবর আরও একবার সামনে নিয়ে এল।

পপ-আপ ক্যামেরা ডিজাইনের জন্যই OnePlus 7 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। থাকবে পাতলা বেজেল আর ফুল ভিউ ডিসপ্লে।

পপ-আপ সেলফি ক্যামেরা ছাড়াও কেস দেখে মনে হয়েছে OnePlus 6T ফোনের মতোই OnePlus 7 ফোন থেকে ৩.৫ মিমি অডিও জ্যাক বাদ যাচ্ছে। ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট। এছাড়াও ফোনের নীচে থাকছে স্পিকার গ্রিল আর দুটি মাইক্রোফোন। ফোনের উপরে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন।

শিঘ্রই লঞ্চ হবে OnePlus 7। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপে থাকবে Snapdragon 855 চিপসেট। 2019 সালে লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতোই OnePlus 7 ফোনের পিছনেও থাকতে চলেছে তিনটি ক্যামেরা। OnePlus 7 ছাড়াও একটি 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ