বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্টফোনের পর এবার ল্যাপটপ নিয়ে আসছে Redmi

স্মার্টফোনের পর এবার ল্যাপটপ নিয়ে আসছে Redmi
স্মার্টফোনের পর এবার ল্যাপটপ নিয়ে আসছে Redmi

১৫ মে চিনে এক লঞ্চ ইভেন্টে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Redmi। এই ইভেন্টে চিনের কোম্পানিটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে যাতে ব্যবহৃত হয়েছে Snapdragon 855 চিপসেট।

এতদিন Redmi ব্র্যান্ডের অধীনে শুধুমাত্র স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। এবার Redmi ব্র্যান্ডের অধীনে নতুন ল্যাপটপ লঞ্চের খবর সামনে এল।

সম্প্রতি ট্যুইটারে এক পোস্টে Redmi ল্যাপটপ লঞ্চের খবর সামনে এসেছে। সম্প্রতি Huawei এর সাব ব্র্যান্ড Honor এর অধীনে ল্যাপটপ লঞ্চ হয়েছিল। একই পথে হেঁটে এবার Redmi ব্র্যান্ডের অধীনে ল্যাপটপ নিয়ে আসছে Xiaomi।

সস্তা দামে ল্যাপটপ নিয়ে আসতে পারে Redmi। Xiaomi Mi Notebook ল্যাপটপে মেটাল বডি থাকলেও Redmi ল্যাপটপে থাকতে পারে প্লাস্টিক বিল্ড।

একই ইভেন্টে Redmi ব্র্যান্ডে ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হবে নতুন স্মার্টফোন। এতদিন Redmi ব্র্যান্ডে শুধুমাত্র মিডরেঞ্জ স্মারত্রটফোন লঞ্চ করত Xiaomi। নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট।

এই ফোনে ডিসপ্লের নীচে থাকবফিঙ্গারপ্রিন্ট সেন্সার। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ছবি তোলার জন্য থাকছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ৮ মেগাপিক্সেল আর ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ