বিজ্ঞান-প্রযুক্তি

WhatsApp এ নিরাপত্তা ত্রুটিঃ এখনই এ্যাপ আপডেট করার পরামর্শ

WhatsApp এ নিরাপত্তা ত্রুটি
WhatsApp এ নিরাপত্তা ত্রুটি

WhatsApp কল এর মাধ্যমে একাধিক স্মার্টফোনে প্রবেশ করেছে হ্যাকারা। সুরক্ষায় এই বিশাল গাফিলতির জন্য বিশ্বব্যাপী কোটি কোটি গ্রাহকের ফোনের সুরক্ষা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে। তড়িঘড়ি এই সুরক্ষায় গাফিলতি সমাধান করে নতুন আপডেট পাঠিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। ইতিমধ্যেই সব গ্রাহককে নতুন আপডেট ডাউনলোডের পরামর্শ দিয়েছে WhatsApp।

WhatsApp জানিয়েছে ১০ মে সার্ভার সাইড আপডেটের মাধ্যমে এই সুরক্ষা গাফিলতির সমাধান করা হয়েছে। সোমবার সব Android ও iOS ডিভাইসে এই আপডেট পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সাথে বিশ্বব্যাপী সব WhatsApp গ্রাহকে নিজের ফোনের অ্যাপ আপডেট করার পরামর্শ দিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

WhatsApp এর মাধ্যমে পাঠানো মিসড কল ব্যবহার করে গ্রাহকের ফোনে এই ম্যালওয়্যার পাঠাচ্ছিল হ্যাকাররা। সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে কোম্পানি। মে মাসের শুরুতেই এই সমস্যা খুঁজে পাওয়া গিয়েছিল।

সিটিজেন ল্যাবের সুরক্ষা বিশেষজ্ঞ জন স্কট-রেলটন জানিয়েছেন, “এটি খুবই বিপজ্জনক একটি পরিস্থিতি। এখানে গ্রাহকের কিছু করার নেই। ফোনে মিসড কল এলেই ম্যালোয়্যার পৌঁছে যাচ্ছে।”

সিটিজেন ল্যাব সুরক্ষায় এই গাফিলতি খুঁজে পাওয়ার সাথে সাথেই এই সুরক্ষা কোম্পানির সাথে যোগাযোগ করে সমাধান শুরু করে WhatsApp। বিশ্বব্যাপী ১৫০ কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ