বিজ্ঞান-প্রযুক্তি

হুয়াওয়েতে অ্যান্ড্রয়েডের আপডেট বন্ধ করেছে গুগল

হুয়াওয়েতে অ্যান্ড্রয়েডের আপডেট বন্ধ করেছে গুগল
হুয়াওয়েতে অ্যান্ড্রয়েডের আপডেট বন্ধ করেছে গুগল

চীনা ফোন কোম্পানি হুয়াওয়ের নতুন মডেলের ফোনগুলোতে আর পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সোমবার হুয়াওয়ের উপর এ নিষেধাজ্ঞা জারি করেছে টেক জায়ান্ট গুগল।

হুয়াওয়ের যেসব ফোন এখন বাজারে আছে সেগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। কিন্তু হুয়াওয়ের নতুন যেসব মডেল বাজারে আসবে সেগুলোতে অ্যান্ড্রয়েড থাকবে না। ফলে ব্যবহারকারীরা ইউটিউব, জিমেইল ও গুগল ম্যাপের মতো জনপ্রিয় অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন না।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়েকে ট্রাম্প প্রশাসন একটি তালিকায় অন্তুর্ভুক্তির পর গুগল এ নিষেধাজ্ঞা দিলো। সম্প্রতি যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে এমন এক লিস্টে অন্তুর্ভুক্ত করেছে, যার সঙ্গে ব্যবসা করতে হলে মার্কিন কোম্পানিগুলোকে লাইসেন্স নিতে হবে।

গুগল এক বিবৃতিতে বলেছে, তারা আদেশ বাস্তবায়ন করেছে এবং এর প্রভাব পর্যালোচনা করছে। তবে হুয়াওয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ওপেন সোর্স লাইসেন্সের অ্যান্ড্রয়েড ভার্সন এখনও ব্যবহার করতে পারবে হুয়াওয়ে। তবে গুগলের এ ঘোষণার পর বিশ্বে হুয়াওয়ের ব্যবসার উপর প্রভাব পড়তে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ