বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপে বিভ্রাট বিশ্বজুড়ে

ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপে বিভ্রাট বিশ্বজুড়ে
ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপে বিভ্রাট বিশ্বজুড়ে

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপে বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার দুপুরের পর থেকেই ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে। এসব যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঠিকমতো যোগাযোগ রক্ষা করা যাচ্ছে না; মাঝে মাঝে অ্যাকাউন্টেও ঢোকা যাচ্ছে না, ছবিও দেখা যাচ্ছে না।

ডেইলি মেইল বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপের এই বিভ্রাট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে।

অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জাপান, মেক্সিকো, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ অফ্রিকা, উরুগুয়েতেও এই বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের ব্যবহারকারীরাও বিভ্রাটে পড়েছেন। সন্ধ্যার পর থেকেই ফেসবুকে ঢোকা গেলেও তা অত্যন্ত ধীরগতিতে স্ক্রল করা যাচ্ছে; অধিকাংশ স্থানেই পোস্ট করা ছবি দেখা যাচ্ছে না। কোনও তথ্য শেয়ার করতেও সময় নিচ্ছে ফেসবুক।

ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপও।

ডেইলি মেইল বলছে, সার্বিক ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনও উত্তর পাওয়া যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

এর আগে জুনের প্রথম সপ্তাহে এমন বিভ্রাটে পড়েছিল হোয়াটস অ্যাপ; যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়।

সর্বশেষ গত মার্চে সবচেয়ে বড় বিভ্রাটে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপ। ওই বিভ্রাট সমাধানে ১৪ ঘণ্টার বেশি সময় লেগে যায় কর্তৃপক্ষের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ