বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুক ডিলিট করার পরামর্শ দিলেন অ্যাপল সহপ্রতিষ্ঠাতা

ফেসবুক ডিলিট করার পরামর্শ দিলেন অ্যাপল সহপ্রতিষ্ঠাতা
ফেসবুক ডিলিট করার পরামর্শ দিলেন অ্যাপল সহপ্রতিষ্ঠাতা

সবাইকে ফেসবুক ডিলিট করার পরামর্শ দিয়েছেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। গত বছর তিনি নিজেই ফেসবুক থেকে বেরিয়ে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, তথ্যের নিরাপত্তা না থাকায় বেশির ভাগ মানুষের ব্যবহারোপযোগী নয় সোশ্যাল মিডিয়া সাইটটি।

তিনি আরও বলেন, কে জানে! হয়তো এখন যা যা বলছি তা আমার ফোনও শুনছে!

তিনি বলেন, অনেক ধরনের মানুষ আছে। কিছু মানুষের জন্য তথ্যের গোপনীয়তার চেয়ে ফেসবুকের সুবিধাই বড়। আবার অনেকেই আছেন আমার মতো। তাই বেশির ভাগ মানুষের জন্য আমার পরামর্শ হল, ফেসবুক থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। তার মতে, বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টি কোনোভাবেই এখন ঠেকানো সম্ভব নয়।

আপনার ব্যাপারে সবকিছু তারা জানে। এমনকি লেজার দিয়ে তারা হার্টবিটও পরীক্ষা করতে পারে। অনেকগুলো ডিভাইসের সাহায্যেই তারা আপনার কথা শুনছে। সবারই ধারণা, একটা পর্যায় পর্যন্ত তাদের গোপন তথ্য গোপনই থাকে। কিন্তু তাদের কোনো কিছুই গোপন নেই।

অর্থের বিনিময় তথ্যের সুরক্ষা দেয় না কেন তারা? আমার কাছ থেকে বেশি অর্থ নিয়ে ডেটা গোপন রাখতে পারে। যাদের কাছ থেকে অর্থ নেবে না তাদেরটা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করতে পারে। ২০১৮ সালের মার্চে ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডেল কেলেঙ্কারির খবর ছড়ানোর ৩ সপ্তাহ পর নিজের ডিভাইস থেকে ফেসবুক ডিলিট করে দেন স্টিভ ওজনিয়াক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ