বিজ্ঞান-প্রযুক্তি

৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষর হবে কাল

৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষর হবে কাল (প্রতীকি ছবি)
৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষর হবে কাল (প্রতীকি ছবি)

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ইউনিক গ্রুপের সাথে ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর করবে আগামীকাল। চুক্তির আওতায় ইউনিক গ্রুপ আগামী তিন বছর বিদ্যুৎ সরবরাহ করতে নারায়নগঞ্জের মেঘনাঘাটে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। বিপিডিবি’র পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী আজ বাসসকে একথা জানান।

তিনি বলেন, রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ঢাকায় নিযুক্ত ইউএস রাষ্ট্রদূত আর্ল আর. মিলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

হাসান বলেন, বিপিডিবি’র সচিব সাইফুল আজাদ ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী নাফিস শরাফত স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

বিপিডিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিএস’র প্রধান সমন্বয়কারী আবুল কালাম

আজাদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও জ্বালানী সচিব মো. রহমাতুল মুনিম।

প্রজেক্ট বিবরণ অনুযায়ী, ইউনিক গ্রুপ প্রকল্প বাস্তবায়ন করবে এবং জাতীয় গ্রীডে ২২ বছর বিদ্যুৎ সরবরাহ করবে।

সূত্রঃ বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ