বিজ্ঞান-প্রযুক্তি

গ্রাহকদের তথ্য ফাঁস, ৫০০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক

গ্রাহকদের তথ্য ফাঁস, ৫০০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক
গ্রাহকদের তথ্য ফাঁস, ৫০০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগের নিস্পত্তি করতে ৫০০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক। এছাড়া ফেসবুককে একটি স্বাধীন ‘প্রাইভেসি কমিটি’ গঠন করতে বলা হয়েছে। এই কমিটির ওপর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কোন খবরদারি করতে পারবেন না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। খবর: বিবিসি।

যুক্তরাজ্য-ভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘ক্যামব্রিজ অ্যানালিটিকা’ ফেসবুকের প্রায় আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে বলে যে অভিযোগ, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন সেটির তদন্ত করছিল। এরপর অবশ্য এই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়।

ভোক্তাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুন্ন করার জন্য কোন কোম্পানিকে এর আগে কখনো এত বড় অংকের জরিমানা করার নজির আর নেই।

এফটিসি'র চেয়ারম্যান জো সিমন্স বলেছেন, কোটি কোটি ব্যবহারকারীকে ফেসবুক বারবার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের ব্যক্তিগত তথ্য কীভাবে শেয়ার করা হবে সে বিষয়টা তাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু তারা এই অঙ্গীকার রাখতে ব্যর্থ হয়েছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকার এই সংগ্রহ করা তথ্য ২০১৬ সালের মার্কিন নির্বাচনে এবং ব্রিটেনের ব্রেক্সিট গণভোটে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ আছে।

ফেসবুকের সাবেক প্রধান সিকিউরিটি অফিসার অ্যালেক্স স্টামোস বলেন, এই আপোসরফার ফলে ফেসবুকই আসলে লাভবান হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ