বিজ্ঞান-প্রযুক্তি

আরও বড় ব্যাটারি নিয়ে আসছে Samsung Galaxy M20s

আরও বড় ব্যাটারি নিয়ে আসছে Samsung Galaxy M20s
আরও বড় ব্যাটারি নিয়ে আসছে Samsung Galaxy M20s

Galaxy M সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Samsung। নতুন Galaxy M20s ফোনের ভিতরে থাকবে আরও বড় ব্যাটারি। Galaxy M20 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নতুন Samsung Galaxy M20s ফোনে থাকতে চলেছে ৫,৮৩০ এমএএইচ ব্যাটারি। এই বছরের শুরুতে এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ হয়েছিল Galaxy M10 আর Galaxy M20।

সম্প্রতি নেদারল্যান্ডে প্রকাশিত এক রিপোর্তে জানানো হয়েছে SM-M207 মডেল নম্বরে Galaxy M সিরিজের পরবর্তী স্মার্টফোন লঞ্চ হবে। নতুন এই ফোনে থাকছে ৫,৮৩০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারিরি প্রোডাক্ট কোড EB-BM207ABY।

৫,৮৩০ এমএএইচ ক্ষমতা দেখানো হলেও খাতায় কলমে এই ব্যাটারির ক্ষমতা ৬,০০০ এমএএইচ হতে পারে। এখনও Samsung Galaxy M20s লঞ্চের দিন জানা যায়নি। চিন ও ভারতের বাজেট সেগমেন্টের কথা মাথায় রেখে এই স্মার্টফোন লঞ্চ করেছে Samsung।

জানুয়ারি মাসে Galaxy M10 আর Galaxy M20 লঞ্চ করেছিল Samsung। এর কয়েক দিন পরেই ভারতে আসে Galaxy M30। পরে জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy M40।

সম্প্রতি ২০ লক্ষ Galaxy M সিরিজের স্মার্টফোন বিক্রির ঘোষনা করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ