বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ হচ্ছে ইউটিউব মেসেজিং

বন্ধ হচ্ছে ইউটিউব মেসেজিং
বন্ধ হচ্ছে ইউটিউব মেসেজিং

ইউটিউবের বিল্ট-ইন মেসেজিং ফিচার বন্ধ হয়ে যাচ্ছে। ১৮ সেপ্টেম্বরের পর ফিচারটি আর ব্যবহার করা যাবে না। ওয়েব সংস্করণের পাশাপাশি ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম থেকেও মেসেজিং ফিচারটি সরিয়ে নেয়া হবে।

গুগলের সাপোর্ট পেজে জানানো হয়েছে, দু’বছর আগে ইউটিউবে ডিরেক্ট মেসেজিংয়ের সুবিধা চালু হয়। কিসে বেশি অগ্রাধিকার দেয়া হবে তা প্রতিনিয়ত পুনর্মূল্যায়ন করে ইউটিউব। এই পুনর্মূল্যায়নের ফলেই তারা মেসেজিং ফিচারটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ব্যবহারকারীদের আলোচনার সুযোগ দিতে পোস্ট, কমেন্ট ও স্টোরিজ আপডেটে বেশি গুরুত্ব দেবে তারা।

বিশ্লেষকরা বলছেন, মেসেজিং অ্যাপের কমতি নেই এখন। তাই ইউটিউবের মেসেজ ফিচার খুব একটা জনপ্রিয়তা পায়নি। ব্যবহারকারীরা যে মেসেজিং অ্যাপ চালিয়ে বেশি অভ্যস্ত সেটাই ব্যবহার করে। ভিডিও লিংক শেয়ারের জন্য আলাদা করে মেসেজ চালাচালির ফিচারটি তাই জনপ্রিয় হয়নি। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে ভিডিও লিংক আদান-প্রদান করতে পারে। এককভাবে বা গ্রুপে চ্যাট করা যায় এতে। মোবাইল অ্যাপে মেসেজেস ফিচারটি চালু করা হয় ২০১৭ সালের আগস্টে। ওয়েব সংস্করণের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয় ২০১৮ সালের ২৫ মে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ