বিজ্ঞান-প্রযুক্তি

Huawei অটো পপআপ ক্যামেরা ফোন Y9 Prime 2019

Huawei অটো পপআপ ক্যামেরা ফোন Y9 Prime 2019
Huawei অটো পপআপ ক্যামেরা ফোন Y9 Prime 2019

দেশের বাজারে প্রথমবারের মতো সর্বশেষ প্রযুক্তির অটো পপআপ ক্যামেরার ফোন ওয়াই নাইন প্রাইম ২০১৯ নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। হাই-পারফরমেন্সের চিপসেট, ইএমইউআই ৯.০ অপারেটিং সিস্টেম, ট্রিপল এআই ক্যামেরা ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আকর্ষণীয় ডিজাইনের ফোনটি ২৩ আগস্ট থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের বাজারে অটো পপ আপ সেলফি ক্যামেরার ফোন নিয়ে আসার প্রসঙ্গে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, হুয়াওয়ে সব সময় তাদের গ্রাহকদের সর্বশেষ প্রযুক্তির সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম স্মার্টফোনের এই প্রযুক্তি আনার ব্যাপারে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের গ্রাহকদের জন্য অটো পপ আপ সেলফি নিয়ে এসেছি। মধ্যম বাজেটের আকর্ষণীয় এই ফোনটি আশা করি গ্রাহকদের মন জয় করতে পারবে।

ফোনটিতে রয়েছে ৬.৫৯ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচডি প্লাস ডিসপ্লে। নো হোল, নো নচ, নন-ডিউড্রপ ডিজাইনের ফোনটির ফুল স্ক্রিন ডিসপ্লের উপরে ব্যবহার করা হয়েছে ছোট ব্যাজেল।

এতে কিরিন ৭১০এফ প্রসেসরের সঙ্গে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফলে ফোনের স্টোরেজ নিয়ে বাড়তি চিন্তা থাকবে না গ্রাহকদের।

হুয়াওয়ের ওয়াই নাইন প্রাইম ২০১৯ হ্যান্ডসেটটির পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরার জন্য ফোনটিতে ছবি পাওয়া যাবে নিঁখুত ও স্পষ্ট।

অল্পসময়ে চার্জের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইপ-সি চার্জার।

ফোনটি মিলছে আকর্ষণীয় তিনটি কালারে।

প্রিমিয়াম ফিচারের এই ফোনটি পাওয়া যাবে ২৩ হাজার ৯৯৯ টাকায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ