বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

এবছরের মে মাসেই ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন এনে বাজারে সাড়া ফেলে দিয়েছিল স্যামসাং। আর এবার আনলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন। বিশ্বে প্রথমবার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন এটি। চিনের শাওমি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স নামের সেন্সরটি এনেছে স্যামসাং।

এক সপ্তাহ আগেই প্রথমবারের মতো স্যামসাংয়ের মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর দিয়ে তোলা ছবি দেখিয়েছে শাওমি। এবারে আরও ৫০ শতাংশের বেশি পিক্সেল যোগ করা হয়েছে নতুন সেন্সরে।

স্যামসাংয়ের দাবি এবারই প্রথম স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে ১০ কোটি পিক্সেলের মাইলস্টোন পার করা হয়েছে। সুতরাং এই সেন্সরের মাধ্যমে মোবাইলে তোলা ছবি হবে দারুণ ঝকঝকে। বেশি রেজুলেশনের ছবির পাশাপাশি ৩০ এফপিএস রেটে ৬কে ভিডিও রেকর্ড করতে পারে এই সেন্সর।

যদি এত বেশি রেজুলেশনের ছবি দরকার না পড়ে, সেক্ষেত্রে চারটি পিক্সেলকে একত্রিত করে উচ্চ মানের ২৭ মেগাপিক্সেল ছবিও তোলা যাবে সেন্সরটি দিয়ে। ফলে রেজুলেশন কম হলেও এই ছবি অনেক উজ্জ্বল হবে এবং কম আলোতে ভালো ছবি আসবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ