বিজ্ঞান-প্রযুক্তি

লঞ্চের আগে ফাঁস হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর স্পেসিফিকেশন

লঞ্চের আগে ফাঁস হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর স্পেসিফিকেশন
লঞ্চের আগে ফাঁস হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর স্পেসিফিকেশন

১০ সেপ্টেম্বর তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। লঞ্চের আগেই এই তিন ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। এর সাথেই জানা গিয়েছে ১৩ সেপ্টেম্বর থেকে নতুন iPhone 11 সিরিজ প্রি-অর্ডার শুরু হবে। ২০ সেপ্টেম্বর বিক্রি শুরু হবে এই তিন স্মার্টফোন।

iPhone 11 এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

MyDrivers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে iPhone 11 এ থাকবে ৬.১ ইঞ্চি LCD ডিসপ্লে। iPhone XR ফীনে একই ডিসপ্লে ব্যবহার হয়েছিল। এই ফোনের ভিতরে থকাছে Apple A13 চিপ, ৪ জিবি র‍্যাম আর ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।

বেগুনি এবং সবুজ রঙে পাওয়া যাবে iPhone 11। থাকবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সুরক্ষার জন্য থাকবে ফেস আইডি। ফোনের ভিতরে থাকবে ৩,১১০ mAh ব্যাটারি। রিপোর্টে জানানো হয়েছে ৭৪৯ মার্কিন ডলার (প্রায় ৫৪,০০০ টাকা) থেকে iPhone 11 পাওয়া যাবে।

iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

MyDrivers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে iPhone 11 Pro ফোনে থাকবে একটি ৫.৮ ইঞ্চি OLED ডিসপ্লে। iPhone XS ফোনে একই ডিসপ্লে ব্যবহার হয়েছিল। iPhone 11 Pro ফোনে থাকবে একটি ৬.৫ ইঞ্চি OLED ডিসপ্লে। iPhone XS Max ফোনে এই ডিসপ্লে ব্যবহার হয়েছিল। এই দুই ফোনের ভিতরেই থাকবে কোম্পানির লেটেস্ট Apple A13 চিপ। সাথে থাকবে ৬ জিবি র‍্যাম আর ৫১২ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোন থেকে থ্রিডি টাচ বাদ গেলেও থাকছে অ্যাপেল পেন্সিল সাপোর্ট। iPhone 11 Pro ফোনে থাকছে ৩,১৯০ mAh ব্যাটারি থাকবে। অন্যদিকে iPhone 11 Pro Max ফোনে থাকবে ৩,৫০০ mAh ব্যাটারি। iPhone 11 Pro এর দাম শুরু হবে ৯৯৯ মার্কিন ডলার (প্রায় ৭২,০০০ টাকা) থেকে। অন্যদিকে iPhone 11 Pro Max এর দাম শুরু হবে ১,০৯৯ মার্কিন ডলার (প্রায় ৭৯,০০০ টাকা) থেকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ