বিজ্ঞান-প্রযুক্তি

পোস্টে আর Like সংখ্যা দেখাবে না ফেসবুক?

পোস্টে আর Like সংখ্যা দেখাবে না ফেসবুক?
পোস্টে আর Like সংখ্যা দেখাবে না ফেসবুক?

লাইক গুণে আনন্দিত হওয়া বা হতাশায় ভোগার প্রথা ভাঙতে যাচ্ছে ফেইসবুক। লাইকের সংখ্যা দেখানো বন্ধ করতে ফেইসবুকে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো শুরু করেছে। কারণ হিসাবে সামনে আনা হচ্ছে যে সত্যটি, ফেইসবুক পোস্টে লাইক না পেলে অনেকেরই মন খারাপ হয়। বিষয়টি মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলে।

হংকংয়ের প্রযুক্তি বিষয়ক ব্লগ লেখিকা জেন মানচুং ওং সর্বপ্রথম ফেইসবুকের লাইক হাইড করার পরিকল্পনাটি নজরে আনেন। নিজের ব্লগ পোস্টে লেখেন, ফেইসবুক লাইকের সংখ্যা লুকিয়ে রাখতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

পরে ফেইসবুক নিজেই স্বীকার করে ইনস্টাগ্রামের মতো ফেইসবুকেও তারা লাইক হাইড করতে চায়।

যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে লাইকের সংখ্যাটা শুধু দেখা যাবে না। কে লাইক দিলো বা রিঅ্যাকশন দিলো তা ঠিকই দেখা যাবে। লাইকের সংখ্যা জানতে হলে নিজ দায়িত্বে তা গুনে নিতে হবে।

তবে এর প্রভাব পোস্টের কমেন্ট থাকা লাইকের উপর পড়বে না। কোন কমেন্টে কতো লাইক পড়লো তা দেখানো বহাল রাখবে ফেইসবুক।

পোস্টে কতো লাইক পড়লো তা নিয়ে অনেকেই মানসিক চাপে থাকেন। এই চাপ সরাতে গত আগস্টে লাইকের সংখ্যা লুকাতে ইনস্টাগ্রামে পরীক্ষা নিরীক্ষা শুরু করে ফেইসবুক।

ফেইসবুক কবে থেকে লাইকের সংখ্যা লুকিয়ে রাখতে শুরু করবে তা এখনো জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ