বিজ্ঞান-প্রযুক্তি

'চাঁদে নভোচারী'র ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়

'চাঁদে নভোচারী'র ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়
'চাঁদে নভোচারী'র ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়

প্রথম দেখাতেই মনে হবে কোনো নভোচারী চাঁদের বুকে পা রেখেছেন। এরপর এক পা, দু পা করে সামনে আগাচ্ছেন তিনি।কিন্তু চাঁদের মাটি ও সেখানকার যে ছবি আমাদের গোচরে এসেছে দীর্ঘদিন থেকেই, তাতে একটু হলেও ভাটা পড়বে নভোচারী রূপী সেই মানুষটির পাশ দিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা যেতে দেখলে।

এরপর কৌতুহল কেটে যাবে, দেখা যাবে শুধু অটোরিক্সা নয়, তার পাশ দিয়ে প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহনও চলাচল করছে।

এমন একটি এক মিনিটের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে। অনেকেই আবার ভিডিওটি হোয়াটসঅ্যাপেও শেয়ার করেছেন।

বাংলাদেশের অনেক ফেইসবুক ব্যবহারকারী ভিডিওটিকে বাংলাদেশী বলে লিখেছেন। কিন্তু এটি আসলে বাংলাদেশের নয়। এটি ভারতের।

দেশটির কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু জেলার হিরোহাল্লি এলাকার একটি বেহাল সড়ক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই ভিডিওটি তৈরি করেছেন বাদল নানজুন্দস্বামী। তিনিই এর শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন।

রাস্তার ওই বেহাল অবস্থার কারণে সেখানে বসবাসরতরা প্রতিবেশী শহরগুলোতে যাতাযাতও সীমিত করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন অনেকেই। কারণ, পুরো রাস্তাটি আর চলাচল উপযোগী নেই।

সেই রাস্তাতেই গত শনিবার রাতে এলাকার লোকজন হঠাৎ দেখতে পান, নভোচারীর পোশাকে কেউ হাঁটছেন। অনেকেই কৌতুহল ধরে রাখতে না পেরে আশেপাশে জমা হোন। এমন অনেকেই আবার বাসার বারান্দা থেকেও উঁকি দেন।

বাদল নানজুন্দস্বামী শূরত একজন শিল্পী। তিনিও রাস্তাটি নিয়ে অভিযোগ করেছেন স্থানীয় কর্তৃপক্ষের কাছে। কিন্তু ফল পাননি।

বাদল বলেন, আমি চেয়েছি এই বেহাল অবস্থা একটা ক্যানভাসে তুলে আনতে। যাতে খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। এমনকি এর মাধ্যমে কর্তৃপক্ষকে একটা বার্তা দিতে চেয়েছি। কী অবস্থায় আমরা আছি সেটা তারা জানুক।

ইতোমধ্যে ভাইরাল সেই ভিডিওটি বাংলাদশের অনেক ফেইসবুক ব্যবহারকারী তাদের টাইমলাইন, বিভিন্ন গ্রুপ এমন কি ম্যাসেঞ্জারেও শেয়ার করে বাংলাদেশের বলে দাবি করছে।ইএইচ/

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ