বিজ্ঞান-প্রযুক্তি

শক্তিশালী চিপসেট আনলো হুয়াওয়ে

শক্তিশালী চিপসেট আনলো হুয়াওয়ে
শক্তিশালী চিপসেট আনলো হুয়াওয়ে

ফ্ল্যাগশিপ বা হাই এন্ড ফোনের জন্য একেবারে শক্তিশালী একটি চিপসেট আনলো চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে (Huawei)।

বার্লিনে শুরু কনজুমার ইলেক্ট্রনিক্স মেলায় শুক্রবার এক সংবাদ সম্মেলন করে চিপসেটটির ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।

প্রতিষ্ঠানটির দাবি, Kirin 990 (কিরিন ৯৯০) চিপসেটটি অ্যাপল'র এ১৩ চিপের (Apple A13 Chip) চেয়ে বেশি শক্তিশালী। মূলত এটি ফাইভজি (5G) ফোনের জন্য আনা হয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের মেট ৩০ সিরিজের ফোন আনার কথাও জানায় সম্মেলনে। সেটাতে গুগলের অ্যান্ড্রয়েড থাকছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড উ বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইভজি সিস্টেম রয়েছে এই চিপে। এটি ফাইভজি মডেম হিসেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। চিপটি তৈরি করা হয়েছে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে।

অনুষ্ঠান থেকে হুয়াওয়ে আগামী ১৯ সেপ্টেম্বর মিউনিখে তাদের মেট ৩০ সিরিজ উন্মোচনের কথা জানায়। কিরিন ৯৯০ চিপসেটটি প্রতি সেকেন্ডে ২.৩ গিগাবাইট ডাউনলিংক স্পিড দিতে সক্ষম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ