বিজ্ঞান-প্রযুক্তি

Samsung Galaxy Fold এর বিক্রি শুরু

Samsung Galaxy Fold এর বিক্রি শুরু
Samsung Galaxy Fold এর বিক্রি শুরু

স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ড শুক্রবার থেকে দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হয়েছে ।

দ. কোরিয়ার বাইরে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে ফোনটি পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি আসবে ২৭ সেপ্টেম্বর।

গত এপ্রিলে ফোনটি উন্মোচনের আগে রিভিউয়াররা ফোনটি রিভিউ করতে গিয়ে দেখেন, ফোনটির স্ক্রিন প্রোটেক্টর খোলা মাত্র ডিভাইসটির স্ক্রিন ভেঙে যাচ্ছে। এরপরে ফোনটির বিক্রি স্থগিত হয়ে যায়।

ফোনটির ভঙ্গুর স্ক্রিন ঠিক করতে বেশ কিছু পরিবর্তন আনে স্যামসাং। এরপরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর ফোনটির নতুন ডিজাইন চূড়ান্ত করা হয়।

গত মাসে আনুষ্ঠানিক এক বিবৃতিতে স্যামসাং জানায়, ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লের প্রোটেক্টিভ লেয়ার বেজেলের বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছে। ডিসপ্লে অবকাঠামোর অবিচ্ছেদ্য অংশ প্রোটেক্টিভ লেয়ার। এটি যে সরানোর জন্য দেওয়া হয়নি তাই এবার বোঝানো হয়েছে।

উপরে ও নিচে থাকা হিঞ্জের জায়গাটি শক্তিশালী করতে নতুন প্রোটেকশন ক্যাপ যুক্ত করা হয়েছে। ভাঙন প্রতিরোধে ফ্লেক্স ডিসপ্লের নিচে অতিরিক্ত একটি মেটাল লেয়ার যোগ করা হয়েছে। হিঞ্জ ও গ্যালাক্সি ফোল্ডের বডির দূরত্ব কমানো হয়েছে।

১৯৮০ ডলারের ফোনটিতে আছে রয়েছে ৭ দশমিক ৩ ইঞ্চির প্রাইমারি ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, সেকেন্ডারি হিসেবে রয়েছে ৪.৬ ইঞ্চি স্ক্রিন, যেটি ফোনটির কাভার হিসেবে ব্যবহার হবে।

স্যামসাং এতে ব্যবহার করেছে কোয়ালকমের ৭ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টা-কোর এসওসি প্রসেসর। থাকছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।

পিছনে ১৬, ১২ ও ১২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকছে। আর সামনে থাকছে ১০ মেগাপিক্সেল ক্যামেরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ