বিজ্ঞান-প্রযুক্তি

অবশেষে খোঁজ মিলল ভারতের বিক্রমের

অবশেষে খোঁজ মিলল ভারতের বিক্রমের
অবশেষে খোঁজ মিলল ভারতের বিক্রমের

অবশেষে খোঁজ মিললো চাঁদের মাটিতে অবতরণ করতে যাওয়া যান বিক্রমের। রবিবার এক সংবাদ সম্মেলনে বিক্রমকে খুঁজে পাওয়ার খবর জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান কে শিবন। খবর এনডিটিভির।

শনিবার চাঁদে অবতরণের সময়ে বিক্রমের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। তার পর থেকে দেশটির মহাকাশ বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো ল্যান্ডার বিক্রমের খোঁজ।

রবিবার কে শিবন বলেছেন, আমরা অবতরণকারী যান বিক্রমের অবস্থান খুঁজে পেয়েছি এবং অর্বিটার একটি ছবি থার্মাল তুলেছে। কিন্তু বিক্রমের সঙ্গে এখনো কোন যোগাযোগ হয়নি। আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। শিগগিরই তা সম্ভব হবে।

তবে ল্যান্ডার বিক্রমের পরিণতি শেষ পর্যন্ত কী হল, তা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে স্পষ্ট ছিল না। বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলে তবেই মিলবে জরুরি তথ্য। ঠিক কী ঘটেছিল ল্যান্ডিংয়ের সময়ে, জানা যাবে সেই তথ্য বিশ্লেষণ করে।

উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা জানান, শনিবার চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই চন্দ্রযান- ২ এর ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ