বিজ্ঞান-প্রযুক্তি

সব টিভি চ্যানেলে বুধবার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার

সব টিভি চ্যানেলে বুধবার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার
সব টিভি চ্যানেলে বুধবার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার

বর্তমানে চারটি রাষ্ট্রায়ত্ত ও ৩০টি বেসরকারি টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে।

আগামী বুধবার থেকে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই দিন সবগুলো টেলিভিশন কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চুক্তিপত্র হস্তান্তর করার কথা রয়েছে।

২ অক্টোবর (বুধবার) থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক সেবাও শুরু হবে বলে জানিয়েছেন স্যাটেলাইট কোম্পানি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

এর আগে ১৯ মে বিসিএসসিএলের সঙ্গে ছয়টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল – সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করছে।

তা ছাড়া বিটিভির চারটি চ্যানেলও একইভাবে এই স্যাটেলাইট দিয়ে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করছে।ইতোমধ্যে টেলিভিশনগুলোর সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বিসিএসসিএল।

সবগুলো টিভি চ্যানেল মিলে প্রায় সাড়ে পাঁচ ট্রান্সপন্ডার ক্যাপাসিটি ব্যবহার করবে। এ ছাড়া এর আগে বেক্সিমকো গ্রুপের কোম্পানি ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচারে ছয়টি ট্রান্সপন্ডার ভাড়া নিয়েছে। তাদের ব্র্যান্ড আকাশ সেবা দেওয়াও শুরু করেছে।

সব মিলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ক্ষমতা ৪০ ট্রান্সপন্ডারের।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে। দেশের একমাত্র স্যাটেলাইটের মাধ্যমে সেটিই ছিল প্রথম টেলিভিশন সম্প্রচার।

পরে এ স্যাটেলাইটের মাধ্যমে দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটের সম্প্রচারসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে বাংলাদেশ টেলিভিশন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ