বিজ্ঞান-প্রযুক্তি

ফেইসবুক বলছে আত্মহত্যা, কর্মীদের দাবি হত্যা

ফেইসবুক বলছে আত্মহত্যা, কর্মীদের দাবি হত্যা
ফেইসবুক বলছে আত্মহত্যা, কর্মীদের দাবি হত্যা

ফেইসবুকের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের মেনলো পার্কে এক কর্মীর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যম জায়ান্টটি বলছে, ওই কর্মী মেনলো পার্কের ক্যাম্পাসে আত্মহত্যা করেছে।

তবে বিষয়টিকে আত্মহত্যা নয়, বরং সেটি ‘হত্যা’ দাবি করে ফেইসবুকের অন্য কর্মীরা সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও পদযাত্রা করেছে।

গত ১৯ সেপ্টেম্বর ওই কর্মী মেনলো পার্ক ক্যাম্পাসের একটি বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে পড়লে তার মৃত্যু হয়। কিন্তু এটিকে স্বাভাবিক মৃত্যু নয় দাবি করে আসছিলেন ওই বিক্ষোভরত কর্মীরা। তারা বলছেন, ফেইসবুকের চাপেই এই মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে ফেইসবুকের মুখপাত্র বলেছেন, এটা খুবই দুঃখজনক যে, আমাদের কর্মী কুইন চিং মেনলো পার্ক ক্যাম্পাসে গত সপ্তাহে আত্মহত্যা করেছেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি তার পরিবারের পাশে দাঁড়াতে। তিনি একটা ভালো সময় কাটিয়েছেন আমাদের সঙ্গে।

টুইটারে দেখা যাচ্ছে, একদল লোক ‘কুইনের হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড বিচারের দাবিতে আন্দোলন করছে। এমন ছবি ছড়িয়েছে মাধ্যমটিতে।

তারা এই মৃত্যুর একটি সুষ্ঠু তদন্ত দাবি করেন। যা ফেইসবুকের কর্ম পরিবেশ নিয়েও অভ্যন্তরীণ তদন্ত হবে বলে দাবি তাদের। তারা বলেন, আমরা সত্যটা জানতে চাই।

এটা থেকে আমরা একটা পরিপূর্ণ তদন্ত চাই এবং আমরা চাই ভবিষ্যতে যেন ফেইসবুকে এমন কোনো ট্রাজেডি না ঘটে।

তবে অভ্যন্তরীণ তদন্ত বা ফেইসবুকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চায়নি মার্কিন প্রতিষ্ঠানটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ